1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁর বদলগাছিতে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত
August 11, 2026, 4:40 am
Title :
“মাটির মা ফাউন্ডেশন” নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত “মাটির মা ফাউন্ডেশন” বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত ত্রিশালে নারী সাংবাদিককে আটকে রেখে ৩ লাখ টাকা চাঁদা দাবি ও বেধড়ক মারধরের অভিযোগ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁর বদলগাছিতে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬
  • 202 Time View

। রিজওয়ান নওগাঁ। নওগাঁ জেলার বদলগাছি থানা এলাকায় শিক্ষার্থীদের মাঝে মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতা বাড়াতে এক ব্যতিক্রমী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ই এপ্রিল ২০২৬ খ্রি. তারিখে কোলা আদর্শ ডিগ্রি কলেজ ও কোলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সভায় তিনি আধুনিক প্রযুক্তির ব্যবহার করে প্রজেক্টর ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, বর্তমান সমাজে মাদক, বাল্যবিবাহ এবং সাইবার অপরাধ বড় ধরনের সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। এসব অপরাধ থেকে নিজেদের দূরে রাখা এবং অন্যদেরও সচেতন করা অত্যন্ত জরুরি। পুলিশ সুপার শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করে এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি বাল্যবিবাহের কুফল ও আইনি দিক তুলে ধরে তিনি বলেন, এটি শুধু সামাজিক অপরাধ নয়, বরং মানবাধিকারের লঙ্ঘন, যা কিশোর-কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। সাইবার ক্রাইম বিষয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, অপরিচিত ব্যক্তির সাথে ব্যক্তিগত তথ্য শেয়ার না করা, অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকা এবং সন্দেহজনক কোনো ঘটনার ক্ষেত্রে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা উচিত। প্রায় এক ঘণ্টাব্যাপী এ উপস্থাপনা চার শতাধিক শিক্ষার্থী মনোযোগসহকারে উপভোগ করেন এবং সচেতন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোলা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ। তিনি এ ধরনের সচেতনতামূলক আয়োজনের জন্য জেলা পুলিশকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের পুলিশ সুপারের দিকনির্দেশনা অনুসরণের আহ্বান জানান। এ সময় মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জ, শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভার এক পর্যায়ে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করলে পুলিশ সুপার তাৎপর্যপূর্ণ উত্তর প্রদান করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন, দায়িত্বশীল ও আইন মেনে চলা নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে, করোনার পর থেকে অদ্যাবধি বাল্যবিবাহের ব্যপকতা অনকগুন বৃদ্ধি পেয়েছে। বিবাহের বয়স না হলেও কাজী সাহেবের অফিসে পৌঁছামাত্র বিবাহের উপযুক্ত বয়স হয়ে যায়। এই জন্য অভিভাবকদের অধিক সচেতন হওয়ার প্রতি গুরুত্ব আরোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST