
শান্তি আক্তার নওগাঁ সংবাদদাতা:
পুলিশ ও সেনা সদস্যের যৌথ হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার
(৩ সেপ্টেম্বর বিকেল চারটায়) শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়।
সম্প্রতি সংঘটিত হামলার শিকার হন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দসহ আরও অনেকে। এ ঘটনায় দেশজুড়ে ক্ষোভ দেখা দেয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, অন্যায় ও দমন-পীড়নের মুখেও জনগণের অধিকার আদায়ের সংগ্রাম থেমে থাকবে না। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
আয়োজন ,ছাত্র, যুব ও শ্রমিক গণঅধিকার পরিষদ নওগাঁ জেলা শাখা।
Leave a Reply