1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
প্রকাশ পেল কোনাল-রিজভীর ‘তুমি আমার পাখিরে’
September 24, 2026, 1:15 pm
Title :
যশোরে কাজে গিয়ে নিখোঁজ রাজমিস্ত্রি জিহাদ, দুশ্চিন্তায় পরিবার মহেশপুরে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে জেলা পরিষদের চেক বিতরণ সীতাকুন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মনসুরের দাফন সম্পন্ন ​ বাংলাদেশে বিচার বিভাগের শুদ্ধাচার ও আস্থা বৃদ্ধি: একটি প্রাতিষ্ঠানিক পর্যালোচনা বিশেষ নিবন্ধ শিশু অধিকার রক্ষায় ইএসজি (ESG) ও করপোরেট সাসটেইনেবিলিটি দুর্যোগ মোকাবিলা, প্রস্তুতি ও টেকসই উন্নয়ন: নিরাপদ ও সহনশীল বাংলাদেশ গড়ার অঙ্গীকার নওগাঁ ছেড়ে ‘তাল বেলাল’ এখন পঞ্চগড়ের দেবীগঞ্জে ২ হাজার ২০০ তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠন নেতৃত্বের নেপথ্যে শক্তির উৎস মান্দা ইউএনও’র সঙ্গে অসকস সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত

প্রকাশ পেল কোনাল-রিজভীর ‘তুমি আমার পাখিরে’

  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
  • 272 Time View

এস এস সমীর: প্রতিশ্রুতিশীল গায়ক এম এইচ রিজভী গানে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে তিনি পরচালনায় বেশি মনোযোগী হন। কুমার শানু, নচিকেতা, আসিফ আকবর, সালমান আলী, ইমরান মাহমুদুল’সহ বাংলাদেশ এবং ভারতের প্রথমসারির সংগীতশিল্পীদের নিয়ে তিনি কাজ করেছেন। তার পরিচালনায় নির্মিত আসিফ আকবরের গাওয়া ‘বুক জুড়ে ব্যথার পাহাড়’ এবং ইমরানের ‘এই ফাগুনে’ মিউজিক ভিডিও সমালোচকদের প্রশংসা পায়। ২০২৪ সালের শেষপ্রান্তে এসে নতুন গান নিয়ে এসেছেন রিজভী। গানটি রিজভী গেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারজয়ী শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী কোনালের সঙ্গে, সাম্প্রতিক সময়ে যার গাওয়া ‘সুরমা সুরমা’, ‘মেঘের নৌকা’, ‘ও প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘ওরে পাগল মন’ গান শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। কোনাল ও রিজভীর গাওয়া নতুন এই গানের টাইটেল ‘তুমি আমার পাখিরে’। সুহেল খানের কথা ও সুরে এই গানের সংগীত পরিচালনা করেছেন ওয়াহেদ শাহিন। গান গাওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন এম এইচ রিজভী। এতে শিপন মিত্রের সঙ্গে মডেল হয়েছেন ফাইজা। এসএলকে মিউজিক ইউটিউব চ্যানেলে সম্প্রতি মিউজিক ভিডিওটি প্রকাশ হয়েছে।  গানটি প্রসঙ্গে কোনাল বলেন, ‘রিজভী আমার ইউনিভার্সিটির ছোট ভাই। ওর দরাজ কণ্ঠ আমার ভীষণ প্রিয়। অনেক দিন থেকেই পরিকল্পনা হচ্ছিল আমরা একসঙ্গে গাইবো। এবার হলো। রোমান্টিক কথামালায় সাজানো এই গানটি আশা করি, সবার ভালো লাগবে। রিজভীর জন্য রইলো অনেক অনেক শুভ কামনা।’’ রিজভী বলেন, ‘শুরু থেকেই আমি কোনালের গানের একজন ভক্ত অনুরাগী। অনেক দিনের ইচ্ছে তার সাথে গান গাওয়ার। গীতিকার-সুরকার সুহেল খানের মাধ্যমে সেই সুযোগটা চলে আসায় তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। এখন সস্তা কথায় গান বেশি হচ্ছে। আমাদের অনেক গানেই শৈল্পিকতা খুঁজে পাই না। আশা করি, এই গানটির কথা ও সুরে মানুষ নান্দনিকতার ছোঁয়া পাবেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST