মাহবুব লিটু, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ স্লোগানে এবারের প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিস্পদ দপ্তর।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. চন্দন কুমার সরকার।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরেনারি সার্জন শাহিন আলমের সঞ্চালনায় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শিরিন শারমিন, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানসহ সফল খামারি আব্দুল মালেক বক্তব্য দেন।
জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান মুকুল, উপজেলা প্রকৌশলী মামুনুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা সিরাজদ্দৌল্লা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী হাসান আলী, উপজেলার বিভিন্ন এলাকার খামারিগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক কোন উপস্থিত ছিলেন।
Leave a Reply