November 26, 2026, 9:17 pm
Title :
সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ নওগাঁর পত্নী তলায় ৬০০ পিস নিষিদ্ধ ইয়াবা বড়িসহ একজন মাদক কারবারি পাকড়াও নওগাঁর নতুন পুলিশ সুপার এখন ” ছুফি উল্লাহ্ “- মহোদয়। হাতিয়ায় তথ্য সংগ্রহে গিয়ে হেনস্তার দুই সাংবাদিক ফুলবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রেহান গ্রেপ্তার শৈলকুপা দোহারো রণক্ষেত্র আহত ১০, বাড়ীঘর ভাংচুর মহেশপুরের শম্পা সুলতানা দেশসেরা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা নির্বাচিত সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল

হাতিয়ায় তথ্য সংগ্রহে গিয়ে হেনস্তার দুই সাংবাদিক

  • Update Time : Thursday, November 26, 2026
  • 13 Time View

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার মিধ্যাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমিত দাসের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে বাধা ও হেনস্তার শিকার হয়েছেন সাংবাদিক।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার মিধ্যাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে হাতিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জানা গেছে, সহকারী শিক্ষক অমিত দাসের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্যতা যাচাই করতে বুধবার বিদ্যালয়ে যান দেশ টিভি ও আমাদের সময়ের হাতিয়া প্রতিনিধি শামীমুজ্জামান শামীম এবং চ্যানেল এস ও খবরের কাগজের হাতিয়া প্রতিনিধি মো. হানিফ উদ্দিন সাকিব।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্ত অমিত দাস এর আগে হাতিয়ার লম্বরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের সময় এক শিক্ষককে অনুপস্থিত দেখিয়ে বেতন উত্তোলনের অভিযোগে বিতর্কিত হন। এছাড়া ওই বিদ্যালয়ে মাত্র দুজন শিক্ষক কর্মরত থাকা সত্ত্বেও একজনকে রেখে তিনি অনিয়মতান্ত্রিকভাবে বদলি হয়ে মিধ্যাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।
এ ঘটনায় নিজের ও সহকর্মীর নিরাপত্তার স্বার্থে সাংবাদিক শামীমুজ্জামান শামীম হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
কর্মস্থলে অনিয়ম, বিতর্কিত বদলি এবং তথ্য সংগ্রহে যাওয়া সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় স্থানীয় সচেতন মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে।
প্রাথমিক শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST