1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ফুলবাড়ীতে প্রণোদনার বীজ, চারা ও সার বিতরণ
August 27, 2026, 2:42 pm
Title :
মহেশপুরে শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি পুলিশ সুপারের নির্দেশে ডিবির মাদকবিরোধী অভিযান, ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ ফুলবাড়ীতে প্রণোদনার বীজ, চারা ও সার বিতরণ নওগাঁয় সার সঙ্কট কুড়িগ্রামের সন্তান বেলাল হোসেনকে এলজিইডির প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিওিক নিয়োগ পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার “মাটির মা ফাউন্ডেশন” নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত নওগাঁয় নেশার বিরুদ্ধে সোচ্চার হওয়ায় নেশা বিক্রেতা কর্তৃক মুদি ব্যবসায়ীর পরিবারের উপর হামলা মানবাধিকার সুরক্ষা ও বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কোটচাঁদপুরে মতবিনিময় সভায় এমপি মতিয়ার রহমান

ফুলবাড়ীতে প্রণোদনার বীজ, চারা ও সার বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
  • 8 Time View

  মাহবুব লিটু, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:  কুড়িগ্রামের ফুলবাড়ীতে গ্রীষ্মকালীন পেঁয়াজ এবং লেবুর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ, চারা ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।  ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে বৃহস্পতিবার (২৭ আগস্ট)  সকাল সাড়ে ১০ টায় প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আক্তার। উদ্বোধনকালে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিশির কুমার ঈশোর, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, আশরাফুল আলম, রিয়াজুল ইসলাম, ফখরুল আহমেদ, প্রেসক্লাব ফুলবাড়ীর সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, ফুলবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাহবুব লিটু, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।  কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫–২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে আগ্রহী ১০০ জন কৃষকের মাঝে ১ কেজি করে পেঁয়াজ বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং প্রত্যেক কৃষকের মাঝে ১ কেজি করে কীটনাশক ও ২ কেজি করে পলিথিন সিট বিতরণ করা হবে। এছাড়াও একই কর্মসূচি আওতায় ২০ জন কৃষকের প্রত্যেকের মাঝে ৫ টি করে লেবুর চারা ও  ৩০ কেজি করে জৈব সার বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST