November 9, 2026, 11:17 pm
Title :
ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত সীতাকুন্ডে আইআইইউসি সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা নওগাঁর ধামুইরহাটে ট্রাক- মোটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে এক তরুন নিহত। নওগাঁয় চুরি হওয়া মোটরসাইকেল ৩ দিন পর উদ্ধার, তৎসঙ্গে চোর ও আটক নওগাঁর নিয়ামতপুরে ৩০ লিটার চোয়ানি বা চোলাইমদসহ ২ জন আটক নওগাঁয় ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতভর অভিযানে ৩ জন গ্রেপ্তার; উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে ইউএনও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার মহেশপুরে পথহারা দুই বোনকে অক্ষত অবস্থায় বাবার জিম্মায় দিল পুলিশ ও স্থানীয়রা সীতাকুন্ডে অধম্য ইচ্ছা শক্তি থামাতে পারেনি রাব্বি কে পা দিয়ে লিখে এইচএসসি তে জিপিএ-৫

বিরামপুরে জামায়াতের সাথে ইমাম খতীবদের মতবিনিময় সমাবেশ

  • Update Time : Saturday, August 24, 2024
  • 287 Time View

মো. লুৎফর রহমান হিলি (দিনাজপুর):

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা শাখার উদ্যোগে শনিবার সকাল ১০ টায় আদর্শ হাইস্কুলের হলরুমে ইমাম খতীবদের নিয়ে মতবিনিময় ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা আমীর অধ্যাপক মকছেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক।

এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য ও উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আবুল কাসেম, বিরামপুর উপজেলা সেক্রেটারি মাওলানা আবু হানিফ, মঞ্জুরুল হক সরকার, পৌরসভা কর্মপরিষদ সদস্য ও তালীমুল কুরআন বিভাগের দায়িত্বশীল মাওলানা এহসানুল হক, মাওলানা আব্দুল মাবুদ, মাওলানা মোজাফফর রহমান, উপাধ্যক্ষ মাওলানা একরামুল হক, মাওলানা ইয়াসিন আলী, মাওলানা গোলাম মোস্তফা ও মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ। উক্ত সমাবেশে ৭ ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম ও খতীবগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষা সহ অমুসলিমদের জান মালের হিফাজতের জন্য আলিম উলামা, ইমাম ও খতীবদেরকে কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, ছাত্র, যুবক ও দেশবাসীর রক্তের বদলায় আল্লাহর জমীনে আল্লাহর দীন কায়িমের জন্য আয়িম্মায়ে মাসাজিদদেরকে যথাযথ ভূমিকা রাখতে হবে।‌

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST