
মোঃশাহাব উদ্দিন আহমেদ শিহাব
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা পরিষদে দুই বারের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে উপজেলা পরিষদের এবং স্কুলের আর্থিক সুবিধা গ্রহণ সহ স্কুলের উন্নয়ন প্রকল্পের নামে অনুদান এনে আত্নসাৎ করার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, উপজেলা পরিষদ আইনে নির্দেশনা দেয়া আছে নির্বাচিত হলে চাকরিজীবিদের ক্ষেত্রে প্রতিষ্ঠান থেকে বেতন তোলার সুযোগ নেই। বিলকিস বেগম সেই আইনকে বৃদ্ধাগুলি দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করে বছরের পর বছর স্কুলের বেতন তুলে নিয়েছেন দুই মেয়াদে নির্বাচিত কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। তিনি ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত উপজেলা পরিষদের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। বিলকিস বেগম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় রাজস্ব তহবিল হতে সম্মানীভাতা উত্তোলন করেছেন। আবার একই সময়ে কমলগঞ্জ বালিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে বেআইনিভাবে সরকারি-বেসরকারি বেতন ভাতা উত্তোলন করেন।
এদিকে অভিযোগ রয়েছে,কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত থাকাকালীন সময়ে সরকার দলীয় প্রভাব খাটিয়ে স্কুলের উন্নয়ন প্রকল্প দেখিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে আর্থিক অনুদান এনে স্কুলের কোন উন্নয়ন না করেই সমুয় টাকা আত্নসাৎ করেছেন। তার ক্ষমতার দাপটের কারনে কেউই ঐ টাকার হিসাব নিতে পারেনি। এরিমধ্যে কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অবসর নিয়ে দলীয় প্রভাবে একই উপজেলার তেঁতইগাঁও রশীদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি হাতিয়ে নেন। তখন ও তিনি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং সেখান থেকে ও উপজেলা পরিষদের এবং স্কুলের আর্থিক সুবিধা গ্রহণ করেছেন। সামান্য স্কুল শিক্ষক হয়ে ও অবৈধ অর্থ দিয়ে উপজেলা সদরে আলীশান প্রসাদ নির্মাণ ও গাড়ী ক্রয় করেছেন। এছাড়া প্রায়শই চিকিৎসার নামে স্বামী-স্ত্রী উভয়েই ভারতে গিয়ে আমোদ ফুর্তিতে মেতে থাকতেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ বিষয়ে বিলবিস বেগম মুঠোফোনে বলেন,আমি দুই জায়গা থেকেই বেতন নিয়েছি, এটা বৈধ। এ বিষয়ে হাইকোর্টে রিট পিটিশন মামলা ১৩৪০১/২০১৯ রয়েছে।
Leave a Reply