1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মহেশপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে
September 23, 2026, 2:55 pm
Title :
মহেশপুরে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে জেলা পরিষদের চেক বিতরণ সীতাকুন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মনসুরের দাফন সম্পন্ন ​ বাংলাদেশে বিচার বিভাগের শুদ্ধাচার ও আস্থা বৃদ্ধি: একটি প্রাতিষ্ঠানিক পর্যালোচনা বিশেষ নিবন্ধ শিশু অধিকার রক্ষায় ইএসজি (ESG) ও করপোরেট সাসটেইনেবিলিটি দুর্যোগ মোকাবিলা, প্রস্তুতি ও টেকসই উন্নয়ন: নিরাপদ ও সহনশীল বাংলাদেশ গড়ার অঙ্গীকার নওগাঁ ছেড়ে ‘তাল বেলাল’ এখন পঞ্চগড়ের দেবীগঞ্জে ২ হাজার ২০০ তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠন নেতৃত্বের নেপথ্যে শক্তির উৎস মান্দা ইউএনও’র সঙ্গে অসকস সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে ছিনতাই চক্রের দুই হোতা গ্রেপ্তার

মহেশপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে

  • Update Time : সোমবার, জানুয়ারি ৩০, ২০২৩
  • 1754 Time View

আশরাফুল আলম মহেশপুর প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। সোমবার সকালে মহেশপুর উপজেলার কাকিলাদাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, সকালে যশোর থেকে ছেড়ে আসা জীবননগরগামী শাপলা পরিবহন কালীগঞ্জ-জীবননগর মহাসড়কের কাকিলাদাড়ি নামক স্থানে পৌঁছলে সেটি একটি মোটরসাইকেলকে ওভারটেকের চেষ্টা করে। সে সময় বাসটি নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী দর্শনা ডিলাক্সের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়।পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে দুজনের অবস্থার অবনতি হতে থাকলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, ‘আমি খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST