1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অপরাধে কসাইকে ৩ মাসের কারাদণ্ড
September 22, 2026, 1:14 pm
Title :
নেতৃত্বের নেপথ্যে শক্তির উৎস মান্দা ইউএনও’র সঙ্গে অসকস সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে ছিনতাই চক্রের দুই হোতা গ্রেপ্তার নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন পরিবেশ আইন সেন্ট্রাল এশিয়ায় ক্ষমতার খেলা: ভূ-রাজনীতি, রাষ্ট্রীয় কব্জা এবং ব্যবসার নতুন সমীকরণ জলবায়ু পরিবর্তন, সুপেয় পানির সংকট এবং জনস্বাস্থ্য ঝুঁকি: বিপন্ন সামাজিক কাঠামো ও উত্তরণের পথ শিশু অধিকার রক্ষায় ইএসজি (ESG) ও করপোরেট সাসটেইনেবিলিটি আগামী প্রজন্মের অধিকার ও টেকসই উন্নয়ন: সংকটে ও সম্ভাবনায় আমাদের শিশুরা

রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অপরাধে কসাইকে ৩ মাসের কারাদণ্ড

  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০২৪
  • 339 Time View

মো:আবুল কালাম, ঝিনাইদহ।

ঝিনাইদহের মহেশপুরে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অপরাধে মোহাম্মদ জালাল হোসেন নামের এক কসাইকে ৩ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।দণ্ডপ্রাপ্ত জালাল হোসেন আজমপুর ইউপির রামচন্দ্রপুর গ্রামের মৃত ভোলা বিশ্বাসের ছেলে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম বলেন, পৌর এলাকার কলেজ বাসস্ট্যান্ডে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রি করা হচ্ছে এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।অপরিচ্ছন্ন জায়গায় পৌরসভার অনুমোদিত জায়গার বাহিরে গিয়ে ভেটেনারি সার্জনের অনুমতি না নিয়ে রোগাক্রান্ত (লাম্পি স্কিন ডিজিজ) পশু জবাই ও মাংস বিক্রির অপরাধে, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ ধারায় কসাই জালাল হোসেনকে ৩ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়। রোগাক্রান্ত গরুর ৫০ কেজি মাংস জব্দ করাসহ মাংসের দোকান সিলগালা করা হয়েছে বলে জানান ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ও সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST