November 10, 2026, 6:50 am
Title :
ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত সীতাকুন্ডে আইআইইউসি সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা নওগাঁর ধামুইরহাটে ট্রাক- মোটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে এক তরুন নিহত। নওগাঁয় চুরি হওয়া মোটরসাইকেল ৩ দিন পর উদ্ধার, তৎসঙ্গে চোর ও আটক নওগাঁর নিয়ামতপুরে ৩০ লিটার চোয়ানি বা চোলাইমদসহ ২ জন আটক নওগাঁয় ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতভর অভিযানে ৩ জন গ্রেপ্তার; উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে ইউএনও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার মহেশপুরে পথহারা দুই বোনকে অক্ষত অবস্থায় বাবার জিম্মায় দিল পুলিশ ও স্থানীয়রা সীতাকুন্ডে অধম্য ইচ্ছা শক্তি থামাতে পারেনি রাব্বি কে পা দিয়ে লিখে এইচএসসি তে জিপিএ-৫

শওকত সজলের ‘ভয়াল’!

  • Update Time : Thursday, November 28, 2024
  • 415 Time View

বিনোদন প্রতিবেদক: সার্টিফিকেশন বোর্ড চালু হওয়ার পর দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে এ গ্রেডে ছাড়পত্র পায় ‘ভয়াল’। সেই সিনেমাটি শুক্রবার (২৯ নভেম্বর) মুক্তি পাচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও আইশা খান। অন্যতম একটি চরিত্রে অভিনয় করেছেন শওকত সজল। সিনেমাটিতে কামাল চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নেতিবাচক একটি চরিত্রে অভিনয় করেছি। কামাল সমাজের একজন খারাপ লোক। চোরাকারবারী, নারী লোভী ও একজন অসৎ লোক। কমেডি ধাসের চরিত্র বলতে পারেন। দর্শকের ভালো লাগার মতো এই চরিত্রটি। যখন কাজটির প্রস্তাব পাই তখন ওয়েব ফিল্ম নির্মাণের পরিকল্পনা ছিল নির্মাতার। তাকে বলেছিলাম গল্পটি ভালো। এটি সিনেমা হতে পারে। শুরুতে প্রযোজক রাজি না হলেও পরবর্তীতে রাজি হয়। সিনেমাটি নিয়ে আমরা অনেক আশাবাদী।’ সিনেক্রাফট ক্রিয়েশনসের ব্যানারে নির্মিত ‘ভয়াল’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন তরুণ প্রযোজক আশিকুর রহমান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আইশা খান, গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, ম্যাক বাদশা, পারভেজ সুমন, ইকবাল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST