1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
শৈলকূপায় আওয়ামীলীগের চেয়ারম্যানরা সভায় উপস্থিত থাকায় জুলাই যোদ্ধাদের সভা বর্জন
July 18, 2026, 2:30 am
Title :
কোটচাঁদপুরে রেললাইনে এক যুবকের আত্মহত্যার অভিযোগ শৈলকূপায় আওয়ামীলীগের চেয়ারম্যানরা সভায় উপস্থিত থাকায় জুলাই যোদ্ধাদের সভা বর্জন ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের নতুন কমিটি: সভাপতি রিয়াজুল, সেক্রেটারি মুজাহিদুল নওগাঁ সদর মডেল থানায় শোভাবর্ধনকারী থাই চেরি ফুলের চারা রোপণ পোরশায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ নওগাঁয় সাবেক অধ্যক্ষের স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা: অভিযুক্ত নারী গ্রেপ্তার কোটচাঁদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে জামায়াতের র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ জেলা পুলিশের সাফল্য: অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুটের রহস্য উদঘাটন, দুইজন গ্রেফতার নওগাঁয় দেশীয় চোলাই মদ সহ এক নারী নেশা বিক্রেতা আটক জুলাই শহীদ দিবস উপলক্ষে নওগাঁ জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

শৈলকূপায় আওয়ামীলীগের চেয়ারম্যানরা সভায় উপস্থিত থাকায় জুলাই যোদ্ধাদের সভা বর্জন

  • Update Time : শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
  • 14 Time View

সুজন বিশ্বাস শৈলকূপা ঝিনাইদহ প্রতিনিধিঃ জুলাই শহীদ দিবস উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আজ বিকেলে উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত জুলাই যোদ্ধা ও নিহত পরিবারের সদস্যরা সভা বর্জনের দাবি করেছেন। ‎ ‎জুলাই যোদ্ধা রিহান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লা, জাহিদুল ইসলামসহ কয়েকজনকে উপস্থিত দেখতে পাওয়ার পর তারা প্রতিবাদস্বরূপ সভা থেকে বেরিয়ে আসেন। তার দাবি, ফ্যাসিস্টদের উপস্থিতি জুলাই শহীদ দিবসের আয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ‎ ‎এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান, রাকিবুল ইসলাম খান দীপু, জুলাই গেজেটপ্রাপ্ত যোদ্ধা রাহাত হোসেন, রাশেদ আহমেদ নবাব, লিমন হোসেন, সজীব, নাহিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ‎ ‎এ বিষয়ে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান বলেন, সংশ্লিষ্ট আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যানদের তিনি আমন্ত্রণ জানাননি। তারা কীভাবে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তা তার জানা নেই। পরে তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বলেও জানান তিনি। ‎তবে জুলাই যোদ্ধারা সভা বর্জন করেছেন এমন দাবি সঠিক নয় বলেও মন্তব্য করেন ইউএনও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST