1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সংঘর্ষের চিত্র ধারণ করায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, সংবাদ প্রকাশ না করার হুমকি
July 27, 2026, 5:08 am
Title :
জনসেবায় নিষ্ঠা ও সুশাসনের প্রতীক: ইউএনও সাবরিনা শারমিনের কর্মদক্ষতায় বাড়ছে জনআস্থা সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত পত্নীতলা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার মহোদয় নওগাঁয় জমি জবরদখলের অভিযোগে মামলায় চার সহোদরের জামিন বাতিল, একজন গ্রেপ্তার; পলাতক তিন ভাই নওগাঁর পত্নীতলায় ঘুকসির বিল অপরূপ জলাভূমি যেন একটা রাতারগুল। পর্যটনের অপার সম্ভাবনা পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি নিয়ামতপুর থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পোরশায় সড়কে ছিনতাই-ডাকাতি বন্ধে দৃঢ় প্রতিজ্ঞ জেলা পুলিশ সুপার শৈলকুপা পাট বাজারে কৃষক ঠকানো বন্ধে ইউএনও’র কড়া হুঁশিয়ারী!! “৪০ কেজিতে ১ মণ, এক গ্রাম বেশি নিলেই আইনি ব্যবস্থা” কোটচাঁদপুরে কিশোর ইজিবাইক চালকের স্বপ্ন ভাঙা দস্যু চক্র ধরা

সংঘর্ষের চিত্র ধারণ করায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, সংবাদ প্রকাশ না করার হুমকি

  • Update Time : শনিবার, জুন ৬, ২০২৬
  • 179 Time View

শান্তি আক্তার | নওগাঁ প্রতিনিধি নওগাঁ জেলার তিলেকপুর ইউনিয়নের ফতেহপুর বাজারে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সংঘর্ষের ঘটনা ভিডিও ধারণ করতে গিয়ে এক সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া ও ভাঙচুরের চেষ্টার পাশাপাশি সংবাদ প্রকাশ না করার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ জুন) বিকেল প্রায় ৬টার দিকে ফতেহপুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার শেষ মুহূর্তে একটি গোলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয় এবং মাঠে উপস্থিত খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত প্রেস ডেক্স বিডি-এর রাজশাহী বিভাগীয় ইনচার্জ ও প্রতিনিধি মোঃ মাসুম বিল্লাহ সংঘর্ষের দৃশ্য ভিডিও ধারণ করতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর চড়াও হয় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা তার হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং ফোনটি ভাঙচুরেরও চেষ্টা চালায়। ভুক্তভোগী সাংবাদিক জানান, পরে তাকে ছেড়ে দেওয়া হলেও ধারণকৃত ভিডিও ফুটেজ ও সংবাদ প্রকাশ না করার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। তিনি এ ঘটনাকে সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত হিসেবে উল্লেখ করেন। ঘটনার সময় তিলেকপুর ইউনিয়নের ২, ৩ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন দলের খেলোয়াড়, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মাঠে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক। একই সঙ্গে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST