1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
হাকিমপুর ভূমি অফিসে একই পদে দীর্ঘ বছর
June 25, 2026, 6:37 am
Title :
নওগাঁর পত্নীতলা উপজেলায় আকবরপুর ইউনিয়নে ড্রেন নির্মাণ ও রাস্তার হিয়ারিং – এর শুভ উদ্বোধন। কোটচাঁদপুরে এডিপির সামগ্রী বিতরণ: শিক্ষার্থীদের সাইকেল, হতদরিদ্রদের মাঝে ছাগল প্রদান কোটচাঁদপুরে ছাত্রশিবিরের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত নওগাঁয় জামাই- শ্বশুরের লড়াই। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি  বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন নওগাঁ জেলার ঐতিহাসিক পুরাকীর্তি সোমপুর বিহার ব’ লে খ্যাত পাহাড় পুরে বিদেশি পর্যটককে হেনস্তা কারী টিকটকার আটক মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চার মাদকসেবী আটক মোবাইল কোর্টে কারাদণ্ড জীবননগরে ৮২ লাখ টাকার জমি বিক্রিতে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ গোয়েন্দা পুলিশের অভিযান: ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেফতার

হাকিমপুর ভূমি অফিসে একই পদে দীর্ঘ বছর

  • Update Time : রবিবার, মার্চ ৩১, ২০২৪
  • 510 Time View

মোঃ লুৎফর রহমান, হিলি (দিনাজপুর) প্রতিনিধি

হাকিমপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এর কার্যালয়ে ৬ বছর ধরে একই স্থানে কর্মরত রয়েছেন ৫ জন। ভূমি অফিসের মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী ২ জন, নাজির কাম ক্যাশিয়ার ও জারিকারকসহ দীর্ঘদিন চাকরির সুবাধে ডালপালা মেলেছেন তারা! কোন সরকারি কর্মকর্তা একই কর্মস্থলে তিন বছরের অধিক সময় থাকতে পারবেন না। সরকারের এমন নীতিমালা থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না হাকিমপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এর কর্যালয়ে। অনুসন্ধানে জানা যায়, হাকিমপুর (ভূমি) অফিসে ২০১৮ সালে হতে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদে সোলায়মান আলী ও মোসাদ্দেক হোসেন কর্মরত আছেন। মোফাজ্জল হোসেন (জারিকারক), সেকেন্দার আলী (জারিকারক), শহিদুল ইসলাম শাহীন (চেইনম্যান) হিসাবে কর্মরত রয়েছেন।

হাকিমপুর উপজেলা ভূমি অফিসে উল্লেখিত কর্মরত ব্যক্তিগণ সকল প্রকার নিয়ম-বিধি ভঙ্গ করে নিজস্ব নিয়মে ইচ্ছামত দাপ্তরিক কার্যক্রম পরিচালিত করছেন। দীর্ঘদিন একই উপজেলায় থাকায় অনেকেই আঙুল ফুলে কলাগাছে পরিণত হয়েছেন। এতে করে সাধারণ জনগণের ভোগান্তির শেষ নেই। হাকিমপুর উপজেলা ভূমি অফিসরে নাজির-কাম-ক্যাশিয়ার কর্মকর্তা মোঃ সোলায়মান আলীসহ অনেক কর্মরত ব্যক্তি একই স্থানে দীর্ঘদিন থাকার বিষয়টি স্বীকার করে বলেন, একই স্থানে দীর্ঘদিন চাকরির সুবাধে কিছু অধিপত্য তৈরী হওয়াটাই স্বাভাবিক! তবে তারা দাবি করে বলেন, উদ্ধর্তন কর্তৃপক্ষ রাখলে আমাদের কিছু করার নেই।হাকিমপুর উপজেলার চন্ডিপুর এলাকার মোসাদ্দেক হোসেন শিক্ষক অভিযোগ করে বলেন, কাগজপত্র সঠিক থাকার পরেও মোটা অংকের চাঁদা দাবি করেন উপজেলা ভূমি নাজির ক্যাম ক্যাশিয়ার সোলায়মান আলী, আমি অতিরিক্ত টাকা (ঘুষ) দিতে না পারায় আমার খারিজটি হয় নাই।

এ বিয়ে হাকিমপুর উপজেলা কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিন বলেন, নীতিমালা অনুযায়ী একই স্টেশনে ৩ বছরের অধিক থাকার নিয়ম নেই। এরপরও ভূমি কর্মকর্তা ও কর্মচারিদের বদলির বিষয়টি জেলা প্রশাসকে হাতে বিষয়টি জেলা প্রশাসক স্যারকে অবগত করা আছে। এ বিষয়ে যে কোন সিদ্ধান্ত ওনার বিষয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST