1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
জিপিএ-৫ ছাত্র-ছাত্রী ৮জনকে বিমান ভ্রমণ মাদ্রাসার কতৃপক্ষের উদ্ধোগেঃ
May 26, 2026, 5:16 pm
Title :
Localization of Humanitarian Action (মানবিক সহায়তার স্থানীয়করণ) ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতাদের নামে মামলা নওগাঁয় ইটভাটার কারনে বায়ুদূষণ, ফসল বিনাশের পথে, ভাটা সরানোর জন্য এই আন্দোলন ” মানববন্ধন “- কর্মসূচি পালন কোটচাঁদপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ৫০০ অসহায় পরিবারকে ১০ লাখ টাকা অর্থ সাহায্য করলেন- মাননীয় এমপি মহোদয় নওগাঁর মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা ন্যায়বিচার বা সুবিচার একটি সমাজের মূল ভিত্তি নওগাঁ জেলার একমাত্র জামায়াত এম পি ইন্জিঃ মোঃ এনামুল হকের নিকট ধামুইরহাট– পত্নী তলা এলাকাবাসীর জিজ্ঞাসা মানবিক ভ্যানচালক বেলালের উদ্যোগে ” ফ্রী মেডিক্যাল ক্যাম্প “-এর আয়োজন। শৈলকুপায় হাইব্রিড ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জিপিএ-৫ ছাত্র-ছাত্রী ৮জনকে বিমান ভ্রমণ মাদ্রাসার কতৃপক্ষের উদ্ধোগেঃ

  • Update Time : সোমবার, আগস্ট ২৮, ২০২৩
  • 281 Time View

 হৃদয় এস এম শাহ্-আলম নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার নন এমপিও কমলপুর হযরত শাহজালাল (র:)আলিম মাদ্রাসায় বিগত বছরের ন্যায় এবছরও দাখিল পরীক্ষায় হবিগন্জ জেলার ৬৬ টি মাদ্রাসার মধ্যে সেরা ফলাফল অর্জন করেছে। জিপিএ-৫ প্রাপ্ত ৮ জন কৃতি ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বিমান ভ্রমণ করানো হয়েছে। ছাত্র-ছাত্রীরা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখেন পরে ঢাকা টু কক্সবাজার বিমাণে ভ্রমন করে সমুদ্র সৈকতে আনন্দময় সময় পাড় করে সন্ধায় রেডিয়েন্ট ফিস ওয়াল্ডসহ দর্শনীয় স্থান ভ্রমন করে রেলযোগে মাদ্রাসা ফিরে আসে। কৃতি ছাত্র-ছাত্রীরা আনন্দ ভ্রমনে কথা ছাত্র মাহমুদুল হাসান তারেক জানায় আমি ছোট বেলা হতে আকাশে বিমান দেখতাম এবং মনে খুব ইচ্ছে ছিল বিমানে উঠার যখন অত্র মাদ্রাসা হতে ঘোষনা দিন যে জিপিএ-৫ পেলে বিমান ভ্রমণ করাবেন তখন থেকে আমি ১৬ থেকে ১৮ ঘন্টা পড়ছি আজ সত্যি স্বপ্ন পূর্ণ হল, ছাত্রী শুভা আক্তার জানায় যে একদিকে জিপিএ-৫ অন্যদিকে বিমাণ ভ্রমণ আমি খুবই এক্সাইটেড আমি সামনে আরো বেশি মনযোগ দিয়ে পড়া-লেখা করব, ভ্রমণে অন্য সদস্য নিপা, তানজিনা, ঝুমুর, পাবেল ও তানিম তাদের আবেগময় অনূভতি ব্যক্ত করেন। এবিষয়ে কমলপুর হযরত শাহজালাল (রঃ) আলিম মাদ্রাসা অধ্যক্ষ/প্রতিষ্ঠাতা মোঃ আনিসুর রহমান আদিল বলেন আমাদের মাদ্রাসার শিক্ষকরা খুবই আন্তরিক ছাত্র-ছাত্রীরা খুবই মনযোগি অভিভাবকরা অনেক দায়িত্বশীল হওয়ায় এমন ফলাফল অর্জন করেছে। আমরা যে পরিকল্পনা করে পাঠদান পরিচালনা করতেছি আগামী বছর হতে শতভাগ জিপিএ-৫.০০ অর্জনে সক্ষম হব আশাবাদী ইনশাআল্লাহ । বিগত বছরেও জিপিএ-৫.০০ অর্জনকারী শিক্ষার্থীসহ ১০জনকে পড়াশুনায় উদ্ভুদ্ধ করার জন্যে বিমান ভ্রমণ ও বৎসর সেরা শিক্ষকদের ওমরাহ হজ্ব করানো হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধা ১০ জনের তালিকায় মধ্যে ভর্তির সুযোগ পেলেই ঐ ছাত্র-ছাত্রীকে উমরাহ করার সুযোগ দেয়া হবে এমন ভিন্নমূখী পদক্ষেপ গ্রহণ নিয়ে থাকি এবং এতে ছাত্র-ছাত্রীরা পড়া-লেখায় গভীর মনযোগী হয়, এমন উদ্ধেগ চলমান থাকবে এতে করে আমরা আশা করি অচিরেই এই প্রতিষ্ঠানটি দেশ সেরা ফলাফল অর্জন করতে পারব। এবিষয়ে উপজেলা মাধ্যমি শিক্ষা অফিসার জনাব আবুল হোসেন বলেন অত্র প্রতিষ্ঠানের নানামূখি উদ্বোগের ফলে দ্রুত ভাল ফলাফল অর্জন করিতেছে। উপজেলা নির্বাহী অফিসার জনাব মনজুর আহসান বলেন ছাত্রদের জিপিএ-৫ পেলেই বিমান ভ্রমণ এটা সত্যিই খুবই সুন্দর উদ্বোগ, আমার উপজেলার প্রত্যন্ত ও সিমান্তবর্তী এলাকার মাদ্রাসায় এমন সাফল্য ধারা অব্যাহত থাকবে আশা করি।বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের উপ-রেজিষ্টার(প্রশাসন) জনাব ওমর ফারুক স্যার ও আরবী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিষ্টার জনাব মোঃ ফাহাদ মমতাজী অত্র মাদ্রাসার ফলাফলে সন্তুটি প্রকাশ করে বলেন উক্ত পরিকল্পনা যথাযথ ভাবে বাস্তবায়নে অচিরেই দেশের সেরা ফলাফল অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন॥

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST