1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ঝিনাইদহে চ্যানেল ২৪’র সাংবাদিক সাদ্দামের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
June 25, 2026, 6:31 pm
Title :
আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা নওগাঁর পত্নীতলা উপজেলায় আকবরপুর ইউনিয়নে ড্রেন নির্মাণ ও রাস্তার হিয়ারিং – এর শুভ উদ্বোধন। কোটচাঁদপুরে এডিপির সামগ্রী বিতরণ: শিক্ষার্থীদের সাইকেল, হতদরিদ্রদের মাঝে ছাগল প্রদান কোটচাঁদপুরে ছাত্রশিবিরের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত নওগাঁয় জামাই- শ্বশুরের লড়াই। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি  বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন নওগাঁ জেলার ঐতিহাসিক পুরাকীর্তি সোমপুর বিহার ব’ লে খ্যাত পাহাড় পুরে বিদেশি পর্যটককে হেনস্তা কারী টিকটকার আটক মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চার মাদকসেবী আটক মোবাইল কোর্টে কারাদণ্ড জীবননগরে ৮২ লাখ টাকার জমি বিক্রিতে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা

ঝিনাইদহে চ্যানেল ২৪’র সাংবাদিক সাদ্দামের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩
  • 307 Time View

সুজন বিশ্বাস শৈলকূপা ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে চ্যানেল ২৪’র জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেনের উপর হামলার প্রতিবাদ ও বাকী আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ঝিনাইদহ প্রেসক্লাব, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরাম, রিপোটার্স ইউনিটি, প্রেস ইউনিটি, বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেয়। সেসময় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান,সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, সিনিয়র সাংবাদিক বিমল সাহা, নিজাম জোয়াদ্দার বাবলু, সাইফুল মাবুদ, দেলোয়ার কবির, আসিফ ইকবাল কাজল, টেলিভিশন সংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান, সহ-সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক রাজিব হাসান, সহ-সাধারণ সম্পাদক এম রবিউল ইসলাম, মাইটিভির জেলা প্রতিনিধি মিঠু মালিথা, রিপোটার্স ইউনিটির সভাপতি এম এ কবির, প্রেস ইউনিটির সভাপতি শাহিদুল এনাম পল্লব, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি স্বপন মাহমুদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, সাংবাদিক সাদ্দাম হোসেনের উপর হামলাকারী বাকী আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। গত বৃহস্পতিবার রাতে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে সাংবাদিক সাদ্দাম হোসেনের উপর হামলার চালিয়ে পিটিয়ে গুরুতর আহত করে স্থানীয় বখাটে বিপ্লব, ফিরোজ,আলমঙ্গীর ও আব্দুল রহমানসহ অন্যান্যরা। এ ঘটনায় বিপ্লবকে আটক করা হলেও বাকী আসামীরা এখনও আটক হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST