1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
চিরিরবন্দরে প্রিন্ট মিডিয়া ও অনলাইন সাংবাদিকদের নিয়ে জামায়াতে ইসলামীর আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
April 21, 2026, 2:17 pm
Title :
পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ মহেশপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। নওগাঁয় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১ নওগাঁ জেলা পুলিশের দুর্দান্ত অভিযান : বদলগাছিতে শিশু ধর্ষণ মামলার আসামি মোঃ আব্দুস সাত্তার (৬০) গ্রেফতার পোরশা থানার মাদকবিরোধী অভিযান: ১০০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার অসুস্থ কর্মীর পাশে জননেতা মিন্টু ঢালী; রাজনীতির মাঠে মানবিকতায় জয় নওগাঁ সদর উপজেলার সুলতানপুরে জেলা পুলিশের অভিযান: বিপুল দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার নওগাঁ পত্নীতলায় বর্তমান ইউএনও’ স্যর এর বিদায় ও নবাগতা স্যর এর বরণ ফুলবাড়ীতে হাম রুবেলা ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন  নওগায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক।

চিরিরবন্দরে প্রিন্ট মিডিয়া ও অনলাইন সাংবাদিকদের নিয়ে জামায়াতে ইসলামীর আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, মার্চ ২১, ২০২৫
  • 259 Time View

পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার প্রিন্ট মিডিয়া ও অনলাইন সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগ চিরিরিবন্দর উপজেলা শাখা। শুক্রবার (২১ মার্চ) বিকাল ৩ ঘটিকায় উপজেলার দারুল ফালাহ্ আলিম মাদ্রাসায় এ আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কেন্দ্রীয় জামায়াতের সদস্য আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চিরিরবন্দর উপজেলা শাখার আমীর প্রভাষক মোঃ রাশেদুল হক। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চিরিরবন্দর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মমিন (বিএসসি), চিরিরবন্দর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মানিক হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম আসাদ, সহ-সভাপতি প্রদীপ কুমার রায়, প্রবীণ সাংবাদিক ও প্রভাষক আফছার আলী খান প্রমুখ। প্রধান অতিথি আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা তার বক্তব্যে বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ। দেশের স্বার্থে তারা সত্য উদ্‌ঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেশের সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে”। তিনি আরো বলেন, ‘আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী। আমরা চাই, গণমাধ্যমকর্মীরা অবরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে স্বাধীন সাংবাদিকতা করুন। তাঁরা সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলে তাঁদের লেখনীর মাধ্যমে তুলে ধরবেন”। দেশের ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর”। তিনি সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে দেশের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান। ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সাংবাদিকদের নিরাপত্তা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় চিরিরবন্দর উপজেলার বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও অনলাইন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST