1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁর পত্নীতলায় ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ইঞ্জি: কে এম এস মুসাব্বির শাফির লিফলেট বিতরণ
June 27, 2026, 12:57 am
Title :
নওগাঁর মহাদেবপুরের মোমিনপুর হাটে মাসে বিক্রি হয় দুই কোটি টাকার কাঁচা ঝাল নওগাঁর ধামইরহাটে সম্পত্তির লোভে বৃদ্ধ মায়ের ওপর হামলা, ছেলে গ্রেফতার ঝিনাইদহে শৈলকূপা ১ মাদকসেবীর কারাদণ্ড নওগাঁয় ২৭০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা নওগাঁর পত্নীতলা উপজেলায় আকবরপুর ইউনিয়নে ড্রেন নির্মাণ ও রাস্তার হিয়ারিং – এর শুভ উদ্বোধন। কোটচাঁদপুরে এডিপির সামগ্রী বিতরণ: শিক্ষার্থীদের সাইকেল, হতদরিদ্রদের মাঝে ছাগল প্রদান কোটচাঁদপুরে ছাত্রশিবিরের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত নওগাঁয় জামাই- শ্বশুরের লড়াই। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি  বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নওগাঁর পত্নীতলায় ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ইঞ্জি: কে এম এস মুসাব্বির শাফির লিফলেট বিতরণ

  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫
  • 311 Time View

 শান্তি আক্তার নওগাঁ প্রতিনিধি নওগাঁর ধামইরহাট ও পত্নীতলা জনগণের পক্ষে, জনগণের জন্য কাজ করে যাচ্ছেন; ইঞ্জি: কে এম এস মুসাব্বির শাফি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের বর্তমান রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক সংকট উত্তরণের লক্ষ্যে একটি সুসংগঠিত, আধুনিক ও জনগণের প্রতিনিধিত্বশীল রাষ্ট্র গঠনের জন্য নির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের কর্মসূচি” হলো সেই রূপান্তরের রূপরেখা। এই ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়া ও ন্যায়বিচার, স্বচ্ছতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একনিষ্ঠ অঙ্গীকারবদ্ধ হয়ে জনগণের পক্ষে, জনগণের জন্য কাজ করে যাচ্ছেন ৪৭ নওগাঁ-২ পত্নীতলা-ধামইরহাট আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার: কে এম এস মুসাব্বির শাফি। গত কাল বিকেল ৫টায় নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের বাকরইল, রহিমাপুরসহ অন্যান্য বাজারে লিফলেট বিতরণ করেন সদ্য সাবেক সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি যুবদল, সাবেক সহ-সভাপতি ও সহ-দপ্তর কেন্দ্রীয় ছাত্রদল, সাবেক সভাপতি বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রদল ইঞ্জিনিয়ার: কে এম এস মুসাব্বির শাফি। উক্ত সময়ে ইঞ্জিনিয়ার: কে এম এস মুসাব্বির শাফি জানান, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের কর্মসূচির আলোকে জনগণের মৌলিক অধিকার, ন্যায্যতা, এবং সুশাসন নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ জাতীয় চ্যালেঞ্জ। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় সেবা প্রাপ্তির সহজতা, এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের উদ্দেশ্যে এই কর্মপন্থা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে মতামত ব্যক্ত করেন।” এসময় উপস্থিত ছিলেন, “পত্নীতলা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সাজেদুর রহমান দুলাল, ধামইরহাট উপজেলা বিএনপি সহ-সভাপতি ও চেয়ারম্যান খেলনা ইউনিয়ন আলহিল মাহমুদ চৌধুরী, আড়ানগর ইউনিয়ন বিএনপি সহ সভাপতি মোঃ আসাদুজ্জামান, ধামইরহাট উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলহাজ্ব মোঃ রুহুল আমিন, ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ তৌহিদুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক মোঃ রায়হান সহ কর্মী সমর্থক সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বৃন্দ প্রমুখ।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST