1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত 
April 30, 2026, 8:34 pm
Title :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ট্রাকসহ ৭ জন গ্রেপ্তার ফুলবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত  পোরশায় বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ একই পরিবারের ৩ জন গ্রেফতার ন্যায়বিচার নিশ্চিতে নওগাঁয় পালিত জাতীয় আইনগত সহায়তা দিবস–২০২৬ পোরশায় বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ একই পরিবারের ৩ জন গ্রেফতার রাজিবপুরে সাংবাদিকতার আড়ালে তেল সিন্ডিকেটের অভিযোগ: ১৩৫ টাকার পেট্রোল ৩০০ টাকায় বিক্রি, জড়িত ছাত্রদল-যুবদল নেতারাও শৈলকুপায় হত্যার ঘটনায় লুটপাট ঠেকাতে পুলিশির ব্যবস্থা গ্রহণ জীবননগরের ধান্যখোলায় মাদকবিরোধী মানববন্ধন, বন্ধের জোর দাবি নওগাঁর পত্নীতলায় ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম। উদ্দোগে বেলাল হোসেন নওগাঁয় তেল বিতরণ বন্ধ,সূত্র বলছে অন্য কথা

ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত 

  • Update Time : মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
  • 199 Time View

মাহবুব হোসেন সরকার লিটু, ফুলবাড়ী

(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে” দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, র‍্যালী ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ সকাল এগারোটায় দুর্যোগ প্রস্তুতি দিবসের একটি র‍্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিস চত্বরে এসে শেষ হয়।

এরপর ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি টিম অগ্নি নির্বাপনের বিভিন্ন কৌশল ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়া প্রদর্শন করেন। 

মহড়া শেষে সেখানেই সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আক্তার, সহকারি কমিশনার (ভূমি)  আনোয়ার হোসেন, উপজেলা ত্রাণ পুনর্বাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদৌলা, ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর আলম বক্তব্য রাখেন। 

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের অনুষ্ঠানে  উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাজমুল ফেরদৌস লাভলু, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মীসহ মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST