1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
পোরশায় বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ একই পরিবারের ৩ জন গ্রেফতার
August 12, 2026, 4:08 am
Title :
পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১,জব্দ ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট “মাটির মা ফাউন্ডেশন” রংপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত নওগাঁয় ডেল্টা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর চেক্ প্রদান “মাটির মা ফাউন্ডেশন” নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত “মাটির মা ফাউন্ডেশন” বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত ত্রিশালে নারী সাংবাদিককে আটকে রেখে ৩ লাখ টাকা চাঁদা দাবি ও বেধড়ক মারধরের অভিযোগ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক

পোরশায় বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ একই পরিবারের ৩ জন গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
  • 175 Time View

 শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশা থানা এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একই পরিবারের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যার পর মাদক উদ্ধার ও অপরাধ প্রতিরোধে সারাইগাছি রোডে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে পোরশা থানাধীন গাংগুরিয়া ইউনিয়নের সরাইগাছি থেকে সাপাহারগামী মহাসড়কের ফকিরের মোড় সংলগ্ন এলাকায় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ। পরে মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি চালিয়ে মো: শাওন শেখ (২৪), মোছা: রিক্তা বেগম (৪০) ও মোছা: রুবিনা (২২)–এই তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে পৃথক তিনটি সাদা পলিথিনে রাখা ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়, যার মূল্যও প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, আটককৃতরা পরস্পরের স্বামী-স্ত্রী ও মা। দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। চমকপ্রদ তথ্য হলো, নিজেদের সন্দেহমুক্ত রাখতে শাওন শেখ তার স্ত্রী ও কোলে থাকা শিশুসন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে মাদক পরিবহন করতেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST