1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
পারিবারিক কলহের জেরে নওগাঁয় স্ত্রী হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার
June 28, 2026, 2:40 am
Title :
নওগাঁর মহাদেবপুরের মোমিনপুর হাটে মাসে বিক্রি হয় দুই কোটি টাকার কাঁচা ঝাল নওগাঁর ধামইরহাটে সম্পত্তির লোভে বৃদ্ধ মায়ের ওপর হামলা, ছেলে গ্রেফতার ঝিনাইদহে শৈলকূপা ১ মাদকসেবীর কারাদণ্ড নওগাঁয় ২৭০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা নওগাঁর পত্নীতলা উপজেলায় আকবরপুর ইউনিয়নে ড্রেন নির্মাণ ও রাস্তার হিয়ারিং – এর শুভ উদ্বোধন। কোটচাঁদপুরে এডিপির সামগ্রী বিতরণ: শিক্ষার্থীদের সাইকেল, হতদরিদ্রদের মাঝে ছাগল প্রদান কোটচাঁদপুরে ছাত্রশিবিরের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত নওগাঁয় জামাই- শ্বশুরের লড়াই। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি  বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

পারিবারিক কলহের জেরে নওগাঁয় স্ত্রী হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার

  • Update Time : শুক্রবার, মে ৮, ২০২৬
  • 250 Time View

শান্তি আক্তার, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর থানা এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম ফাল্গুনী। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মোঃ মোরশেদ (২৮) কে জিজ্ঞাসাবাদের পর আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৭ মে) দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে নওগাঁ সদর থানার আরজি নওগাঁ ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোরশেদ তার শয়নকক্ষে স্ত্রী ফাল্গুনীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে ফাল্গুনীর সঙ্গে মোরশেদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল। ঘটনার রাতে সেই কলহের জেরে মোরশেদ স্ত্রীকে হত্যা করে বিছানায় ফেলে রাখে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে সন্দেহভাজন হিসেবে স্বামী মোরশেদকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমদিকে মোরশেদ ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করে হত্যার বিষয়টি অস্বীকার করার চেষ্টা করে। তবে পুলিশের বিশেষ টিমের ধারাবাহিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নওগাঁ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST