
রিজওয়ান, নওগাঁ। নওগাঁ জেলার সীমান্ত ঘেঁসা উপজেলা ধামইরহাটে উপজেলার খড়মপুর গ্রামে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ মা চাঁদ সুলতানা (৬৫)-কে নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে তার দুই কুলাঙ্গার ছেলে আব্দুল মমিন (৪৫) ও আব্দুল মুকিম (৩৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। বিষয়টি পুলিশ সুপারের নজরে এলে তাৎক্ষণিক অভিযানে ধামইরহাট থানা পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। এই বখাটে সন্তানের গ্রেপ্তারে এলাকার আম জনতা খুব সন্তোষ প্রকাশ করেছেন।
Leave a Reply