1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা
June 23, 2026, 2:43 am
Title :
নওগাঁ জেলার ঐতিহাসিক পুরাকীর্তি সোমপুর বিহার ব’ লে খ্যাত পাহাড় পুরে বিদেশি পর্যটককে হেনস্তা কারী টিকটকার আটক মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চার মাদকসেবী আটক মোবাইল কোর্টে কারাদণ্ড জীবননগরে ৮২ লাখ টাকার জমি বিক্রিতে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ গোয়েন্দা পুলিশের অভিযান: ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেফতার পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অভিযানে ৩০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্যান্সারের সঙ্গে লড়াই, তবুও মিলছে না পৈতৃক সম্পত্তি—রামুতে অসহায় নারীর অভিযোগ কোটচাঁদপুরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পার্থ কুমার দাস নাম রাখলেন আব্দুল্লাহ আল এহসান পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, ১১ জন আটক সাপাহার আমের বাজার ও আড়তের নিরাপত্তায় জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ: পুলিশ সুপার

মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা

  • Update Time : সোমবার, জুন ২২, ২০২৬
  • 12 Time View

। শহিদুল ইসলাম মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ- ঝিনাইদহের মহেশপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫ ধারায় ইকবাল বাহার নামে এক ফার্মেসি মালিককে ৫শত টাকা জরিমানা করা হয়েছে। সরকারি নথি অনুযায়ী, এমসি ১/২৬ মামলায় তাকে দোষী সাব্যস্ত করে এ জরিমানার আদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ইকবাল বাহার মহেশপুর উপজেলার ভৈরবা বাজার এলাকার মৃত মানাউর রহমানের ছেলে এবং ভৈরবা বাজারের সাতপোতা রোডের তরফদার মার্কেটে অবস্থিত মেসার্স বাপ্পী ড্রাগ হাউজের প্রোপ্রাইটর। প্রতিষ্ঠানটিতে এ্যালোপ্যাথিক ওষুধ পাইকারি ও খুচরা বিক্রি করা হয় বলে জানা গেছে। ২২ জুন সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে সরকারি নিয়ম অনুযায়ী ওষুধ বিক্রির বিষয়টি তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মহেশপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন কমিশনার এডিএলজি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আমিনুল ইসলাম, এএসআই সামসুল ইসলাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝিনাইদহের ইন্সপেক্টর শেখ মুস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে মামলার শুনানি শেষে আইন অনুযায়ী জরিমানার আদেশ দেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST