1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় জামাই- শ্বশুরের লড়াই। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি
June 24, 2026, 2:14 pm
Title :
নওগাঁয় জামাই- শ্বশুরের লড়াই। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি  বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন নওগাঁ জেলার ঐতিহাসিক পুরাকীর্তি সোমপুর বিহার ব’ লে খ্যাত পাহাড় পুরে বিদেশি পর্যটককে হেনস্তা কারী টিকটকার আটক মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চার মাদকসেবী আটক মোবাইল কোর্টে কারাদণ্ড জীবননগরে ৮২ লাখ টাকার জমি বিক্রিতে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ গোয়েন্দা পুলিশের অভিযান: ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেফতার পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অভিযানে ৩০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্যান্সারের সঙ্গে লড়াই, তবুও মিলছে না পৈতৃক সম্পত্তি—রামুতে অসহায় নারীর অভিযোগ কোটচাঁদপুরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পার্থ কুমার দাস নাম রাখলেন আব্দুল্লাহ আল এহসান

নওগাঁয় জামাই- শ্বশুরের লড়াই। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

  • Update Time : বুধবার, জুন ২৪, ২০২৬
  • 9 Time View

। রিজওয়ান, নওগাঁ। সম্প্রতি নওগাঁয় বিয়ে বাড়িতে শ্বশুর বাড়ির লোকজনকে আটকে রেখে নির্যাতনের এক চাঞ্চল্যকর খবর পাওয়া যায়। উল্লেখ্য যে, বিয়ের সময় খরচ হওয়া টাকা ফেরতের দাবিতে জামাই ও শ্বশুরবাড়ির লোকজনকে আটকে রেখে মারধর করা হয় এই মর্মে এ ঘটনায় ভুক্তভোগী মো. সুলতান মাহমুদ বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সূত্র মতে জানা যায়, প্রায় চার বছর আগে ভুক্তভোগী সুলতান মাহমুদের সাথে আরিফার বিয়ে হয় নওগাঁর বলিহার ইউনিয়নের গাজীপুর গ্রামে। গত কোরবানির ঈদে সুলতান মাহমুদের স্ত্রী আরিফার পিতার বাড়িতে বেড়াতে আসেন। এরপর গত ২১ জুন সকালে সুলতান মাহমুদের বাবা এবং মামা তাকে নিতে শ্বশুরবাড়িতে যান। অভিযোগে উল্লেখ করা হয়েছে, সুলতান মাহমুদের বাবা মোশারফ ও মামা কামাল হোসেন সেখানে পৌঁছালে আরিফার পরিবারের লোকজন মো: আশরাফুল, (শ্বশুর) তাদের আটকে দেয়। তারা বিয়ের সময় ৩ লাখ খরচের টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা সুলতানের বাবা ও মামাকে জোরপূর্বক আটকে রেখে মারধর করেন। সুলতান মোবাইল ফোনে বিষয়টি জানতে পেরে স্থানীয় সাক্ষী মো. আলমগীর ও মো. আব্বাস আলীকে বিষয়টি অবগত করেন। পরে পরিবারের সাথে পরামর্শ করে আইনি সহায়তার জন্য থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করেন সুলতান। আটক সুলতানের মামা বুদ্ধি খাটিয়ে কৌশলে সেখান থেকে পালিয়ে এলেও ভুক্তভোগী মো. সুলতান মাহমুদ বলেন, “আমার বাবা ও মামাকে অন্যায়ভাবে আটকে রেখে মারধর করা হয়েছে,এবং এখনো তারা আমার বাবা কে আটকে রেখে ৩ লাখ টাকা মুক্তিপন দাবী করছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি।” এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, অভিযোগটি হাতে পেয়ে ভীমপুর তদন্ত কেন্দ্রে প্রেরন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পদক্ষেপ গ্রহণ করা হবে ব’লে ও জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST