
! ময়মনসিংহ প্রতিনিধি ঃ ময়মনসিংহ শহরে যে সকল মাদক ব্যবসায়ীরা প্রতি মাসে লাখ টাকা বিলায় এবং যাদের নামে হাফ ডজন কিংবা ডজন ডজন মামলা আছে এমন সব শীর্ষ হেরোইন ও ইয়াবা মাদক ব্যবসায়ীদের উল্লেখ যোগ্য কাউকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কেহ গ্রেফতার করছেনা! মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এস আই মাসুদ ও সিপাই সালমান এর সাথে তাদের সখ্যতা ও সাপ্তাহিক লেনদেন এর অভিযোগ রয়েছে। সদর পরিদর্শক আমিনুন কবির বদলী হওয়ার পর এরা যেন বেপরোয়া হয়ে উঠেছে। ময়মনসিংহ শহরে কমপক্ষে ২০ জন শীর্ষ মাদক ব্যবসায়ী রয়েছে। যারা সারা শহর জুড়ে ও গ্রাম গঞ্জে মাদক সরবরাহ করে থাকে। এরা প্রশাসনের নামে লাখ টাকা মাসোহারা দেয়। প্রশাসনের কর্তা ব্যক্তিদের খুব আস্থাভাজন এস আই মাসুদ ও সিপাই সালমান ক্যাশিয়ার হয়ে এ টাকা আদায় করা হয় বলে একাধিক মাদক ব্যবসায়ী জানিছে। বিভাগীয় এ শহরে শীর্ষ মাদক ব্যবসায়ীর মধ্যে রয়েছে, কেওয়াট খালীর, হামে, ময়না, বুচি ও রেহেনা। দীর্ঘদিন ইয়াবা ও হেরোইনের মাদক ব্যবসা করে এ শহরে কোটি টাকার সহায় সম্পত্তির মালিক বনেছেন। পাটগুদাম নদীর পাড় আবাসনের ইসলাম বাগে হিমু, আকলি, রিয়া, সাথী ইয়াবা ও হেরোইনের ব্যবসা করছে। এদেরও একেজনের কোটি টাকার সহায় সম্পত্তি ও বাড়ি রয়েছে। ভৈরব রেল গেইটের ইয়াবা ও গাজা ব্যবসায়ী সুবর্ণার বাড়ি আছে। সে গ্রেফতার হলেও তার স্বামী মাদক ব্যবসায়ী দেলোয়ার গ্রেফতার হয়নি। এদের কাছ থেকে প্রশাসনের নামে মাসোহারা আদায় করে এস আই মাসুদ ও সালমান। শহরের পুরোহিত পাড়ায়, নুরেছা, আরজু, মামুন, হেলেনা, বিল্লু, মাসুম ইয়াবা ও হেরোইনের ব্যবসা করে। এদের কারো কারো ৪/৫ তলা বাড়ি আছে। তাদের নামে হাফ ডজন থেকে ডজন ডজন মামলা রয়েছে। অজ্ঞাত কারণে এরা গ্রেফতার হয়না। এদের কাছ থেকে লাইন ধরে মাদক গ্রহন করতে হয়! সানকিপাড়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ক্রস ফায়ারে নিহত মাদক ব্যবসায়ী রেহেনার বোন দুখিনী (দুখি) এখন বাদে কল্পা থেকে মাদক ব্যবসা করে ও তার ভাই সানকিপাড়ার বিল্লাল ইয়াবা ও হেরোইন এর ব্যবসা করে। এদেরও বাড়ি গাড়ী সব আছে। এদর কাছ থেকেও মাসোহারা নেয় মাদকের এই দুই ব্যক্তি। রহমতপুরে রাহেলা ও নজরুল ইয়াবা ও হেরোইনের ব্যবসা করে। এদের ডুপ্লেক্স বাসাবাড়ি আছে। আকুয়া ফিরোজ লাইব্রেরী মোড়ে, আজাদ ও তার স্ত্রী, গরুর খোয়ারের মোতালেব, চুখাইতলার হাফিজুল , সানোয়ার রাজন, ওয়ারলেস এলাকার রীপা ইয়াবা ও হেরোইনের ব্যবসা করে। এ বিভাগীয় শহরে ছোটখাটো মাদক ব্যবসায়ী রয়েছে আরো প্রয় ৩ শতর মতো। এদের কেহ কেহ পুলিশের কাছে আটক হলেও শীর্ষ মাদক ব্যবসায়ীদের কেহ গ্রেফতার হয়না অজ্ঞাত কারণে। ফলে মাদক ব্যবসা নিয়ন্ত্রন করতে পারছেনা ময়মনসিংহ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এব্যপারে এস আই মাসুদের সাথে মোবাইলে যোগাযোগে চেস্টা করলে তিনি রিসিভ করেননি।
Leave a Reply