
সুজন বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পৌর পাট বাজারে কৃষকদের ন্যায্য দাম ও সঠিক পরিমাপ নিশ্চিত করতে কড়া অবস্থানে গেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো: মাহফুজুর রহমান। শনিবার সকালে পৌর পাট বাজার পরিদর্শনের সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলেন, বাজারে আগত কৃষকের পাট ও অন্যান্য কৃষিপণ্য অবশ্যই ৪০ কেজিতে ১ মণ হিসেবে মাপতে হবে। নির্ধারিত মাপের বাইরে এক গ্রাম মালামালও বেশি নেওয়া যাবে না। পরিদর্শনকালে ইউএনও মাহফুজুর রহমান বলেন, “কৃষকরাই আমাদের দেশের প্রাণ। তাদের কষ্টের ফসল নিয়ে কোনো ধরনের কারচুপি বরদাস্ত করা হবে না। বাজারে ৪০ কেজিকে ১ মণ ধরেই ক্রয়-বিক্রয় করতে হবে। যদি কোনো ব্যবসায়ী এই আইন ভঙ্গ করে এবং কৃষকের মাল থেকে অতিরিক্ত নেয়, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, বাজার মনিটরিংয়ের জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কোনো অনিয়ম চোঁখে পড়লে তাৎক্ষণিক জরিমানা ও আইনি প্রক্রিয়া শুরু হবে। পৌর প্রশাসকের এই ঘোষণায় বাজারে আসা কৃষকরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে মাপে কম দেওয়ার অভিযোগ ছিল। প্রশাসনের এই কড়া হুঁশিয়ারীর ফলে তারা ন্যায্য মূল্য পাবেন বলে আশা করছেন। এদিকে ব্যবসায়ীদের প্রতি ইউএনও’র বার্তা, “ব্যবসা করুন, কিন্তু সততা ও নিয়ম মেনে করুন। কৃষক ঠকিয়ে কেউ পার পাবে না।
Leave a Reply