1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারি কৌশলী ও পুলিশের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ
August 13, 2026, 1:07 am
Title :
জুলাই গণঅভ্যুত্থানে প্রাপ্তি ও অপ্রাপ্তি নিয়ে নওগাঁয় আলোচনা ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারি কৌশলী ও পুলিশের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১,জব্দ ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট “মাটির মা ফাউন্ডেশন” রংপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত নওগাঁয় ডেল্টা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর চেক্ প্রদান “মাটির মা ফাউন্ডেশন” নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত “মাটির মা ফাউন্ডেশন” বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত ত্রিশালে নারী সাংবাদিককে আটকে রেখে ৩ লাখ টাকা চাঁদা দাবি ও বেধড়ক মারধরের অভিযোগ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ

ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারি কৌশলী ও পুলিশের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ

  • Update Time : বুধবার, আগস্ট ১২, ২০২৬
  • 33 Time View

শান্তি আক্তার: নওগাঁ প্রতিনিধি নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম বলেছেন, জনগণের স্বার্থে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারি কৌশলী ও পুলিশকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে পুলিশ প্রশাসন ও আইন কর্মকর্তাদের মধ্যে কার্যকর সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ উপলক্ষে নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার বিজ্ঞ সরকারি কৌঁসুলি (পিপি/জিপি) ও অন্যান্য এডভোকেটদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা পরিচালনা, তদন্ত কার্যক্রম এবং আদালতে বিচারিক প্রক্রিয়াকে আরও গতিশীল ও কার্যকর করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় নওগাঁ জেলার পিপি ও এপিপিগণ মামলার তদন্ত, সাক্ষী হাজিরা, কেস ডকেটসহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। অপরদিকে পুলিশ কর্মকর্তারা আদালতে মামলা পরিচালনায় সরকারি কৌঁসুলিদের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। পুলিশ সুপার সরকারি কৌশলীদের মূল্যবান মতামত ও পরামর্শ গ্রহণ করেন এবং বিচারিক কার্যক্রমকে আরও কার্যকর করতে পারস্পরিক সমঝোতা ও সমন্বয়ের ভিত্তিতে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, সুষ্ঠু তদন্ত এবং দক্ষ মামলা পরিচালনার মাধ্যমে জনগণের ন্যায়বিচার নিশ্চিত করাই সকলের অভিন্ন লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST