1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
August 17, 2026, 1:01 am
Title :
নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন মাদক ও অপরাধ প্রতিরোধে পুলিশ-জনগণের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান নওগাঁয় সহস্রাধিক লিটার চোলাই মদসহ পাঁচজন গ্রেফতার, কারখানা ধ্বংস ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন  সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯শ্রমিকের মৃত্য।।ইয়ার্ডের ভিতর উত্তেজিত এলাকাবাসীর ভাংচুর পোরশায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নওগাঁর পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক পত্নীতলায় খাদ্য গুদামে ঘুষ কেলেংকারী নওগাঁর পত্নীতলায় নজিপুর পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযানে ১০ বোতল ফেন্সিড্রিলসহ ৩ জন গ্রেফতার

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

  • Update Time : রবিবার, আগস্ট ১৬, ২০২৬
  • 17 Time View

রিজওয়ান, নওগাঁ। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উদযাপন শুরু হয়েছে। রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এনামুল হক। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা রুজিনা পারভীন। তিনি জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর গুরুত্ব ও বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.জেড.এম নাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিষ কুমার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মহসিনা পারভীন, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়ক আমিনুল হক, মৎস্য দপ্তরের সুপদ চন্দ্রসহ উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবী ও মৎস্যচাষিরা। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST