
রিজওয়ান, নওগাঁ। নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ২৩ পিস অবৈধ টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ। ১৩ আগস্ট ২০২৬ রাতে পত্নীতলা থানাধীন দেবর ইউনিয়নের বনগ্রাম মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে মো. আজহার আলী (৩৮) ও মো. আব্দুল হামিদ ওরফে হানিফা (৩৫)কে আটক করা হয়। তারা উভয়েই বনগ্রাম গ্রামের বাসিন্দা। এ সময় তাদের হেফাজত থেকে মোট ২৩ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply