1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযানে ১০ বোতল ফেন্সিড্রিলসহ ৩ জন গ্রেফতার
August 14, 2026, 10:25 pm
Title :
নওগাঁর পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক পত্নীতলায় খাদ্য গুদামে ঘুষ কেলেংকারী নওগাঁর পত্নীতলায় নজিপুর পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযানে ১০ বোতল ফেন্সিড্রিলসহ ৩ জন গ্রেফতার পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানে ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেফতার ৭ম মৃত্যুবার্ষিকীতে মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান “মাটির মা ফাউন্ডেশন” লালমনিরহাট জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত আগে চোর ছিলাম,তাই আল্লাহ শাস্তি দিচ্ছেন মহেশপুরে বসতবাড়িতে হামলার অভিযোগ, দুই নারীকে মারধর ও স্বর্ণালংকার লুটের দাবি জুলাই গণঅভ্যুত্থানে প্রাপ্তি ও অপ্রাপ্তি নিয়ে নওগাঁয় আলোচনা ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযানে ১০ বোতল ফেন্সিড্রিলসহ ৩ জন গ্রেফতার

  • Update Time : শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
  • 33 Time View

 শান্তি আক্তার : নওগাঁ প্রতিনিধি নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর একটি বিশেষ টিম বদলগাছী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০ বোতল ইসকাফ (ESKUF) ফেন্সিড্রিলসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবির একটি টিম বদলগাছী উপজেলার পিন্ডিরা গ্রামে অভিযান চালায়। সেখানে সিয়ামের ভাই-বোন ট্রেডার্স নামের একটি টিনের দোকানে দুইজন ব্যক্তিকে পাওয়া যায়। উপস্থিত লোকজনের সামনে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পরিচয় দেয় আব্দুল মালেক মিল্টন (৪০), পিতা ওসমান আলী, সাং পিন্ডিরা, বদলগাছী, নওগাঁ এবং আল আমিন (৩৩), পিতা নুরুল সর্দার, সাং জগন্নাথপুর, বদলগাছী, নওগাঁ।তল্লাশিকালে আল আমিনের হেফাজত থেকে ২ বোতল ইসকাফ ফেন্সিড্রিল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আল আমিন জানায়, এসব ফেন্সিড্রিল দোকানের মালিক আব্দুল মালেক মিল্টনের। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শরিফুল (৩৮), পিতা কসিমুদ্দিন, সাং জিয়ল, বদলগাছী, নওগাঁর ফ্লেক্সিলোডের দোকানে অভিযান চালানো হয়। সেখানে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর থেকে আরও ৩ বোতল ইসকাফ ফেন্সিড্রিল উদ্ধার করা হয়। অভিযানের ধারাবাহিকতায় শরিফুল জানান, উদ্ধারকৃত ফেন্সিড্রিলগুলো আব্দুল মালেকের এবং তিনি সেগুলো নিজের দোকানে রেখে ক্রেতা পেলে বিক্রি করতেন। বিক্রির টাকা আব্দুল মালেকের কাছে জমা দেওয়া হতো। শরিফুল আরও জানান, আব্দুল মালেকের বাড়িতে আরও মাদক রয়েছে। এরপর ডিবি সদস্যরা আব্দুল মালেকের বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির পেছনে মাটির গর্তে লুকিয়ে রাখা প্লাস্টিকের ব্যাগ থেকে আরও ৫ বোতল ইসকাফ ফেন্সিড্রিল উদ্ধার ও জব্দ করেন। এ সময় আল আমিনের কাছ থেকে মাদক বিক্রির ১১ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, আব্দুল মালেক দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন মাধ্যমে বিক্রি করে আসছিলেন এবং তিনি একটি বড় মাদক চক্রের সঙ্গে জড়িত। এ ঘটনায় বদলগাছী থানায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST