
বক্তব্য রাখছেন চৌগাছা পৌর বি, এন,পির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল।
খলিলুর রহমান জুয়েল চৌগাছা (যশোর) থেকে :যশোরের চৌগাছা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জে টি কে দাখিল মাদ্রাসায় কোচিং কার্যক্রম পুনরায় চালু ও আগামী জানুয়ারি থেকে নিয়মিত ক্লাস শুরুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ অক্টোবর সকাল ১০টায় মাদ্রাসা মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চৌগাছা সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক কামারুজ্জামান। প্রধান অতিথি ছিলেন চৌগাছা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ড. আলাউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডি, এম, সি, ইউ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, চৌগাছা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হালিম চঞ্চল মৃধা,
এ সময় মাদ্রাসার সুপার আনোয়ার হোসাইন তার বক্তব্যে বিভিন্ন দিক সহ শিক্ষার উন্নয়নের কথা তুলে ধরেন।উপস্থিত ছিলেন সহ-সুপার জাহিদ হাসান , শিক্ষক, অভিভাবক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সভায় সিদ্ধান্ত হয়, ২০২৭ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য ১১ অক্টোবর থেকে কোচিং ক্লাস শুরু করা হবে। পাশাপাশি আগামী জানুয়ারি থেকে নিয়মিত পাঠদান শুরুর আগে নতুন শিক্ষার্থী সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে।
Leave a Reply