1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ভোলায় বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
June 24, 2026, 9:56 am
Title :
 বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন নওগাঁ জেলার ঐতিহাসিক পুরাকীর্তি সোমপুর বিহার ব’ লে খ্যাত পাহাড় পুরে বিদেশি পর্যটককে হেনস্তা কারী টিকটকার আটক মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চার মাদকসেবী আটক মোবাইল কোর্টে কারাদণ্ড জীবননগরে ৮২ লাখ টাকার জমি বিক্রিতে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ গোয়েন্দা পুলিশের অভিযান: ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেফতার পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অভিযানে ৩০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্যান্সারের সঙ্গে লড়াই, তবুও মিলছে না পৈতৃক সম্পত্তি—রামুতে অসহায় নারীর অভিযোগ কোটচাঁদপুরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পার্থ কুমার দাস নাম রাখলেন আব্দুল্লাহ আল এহসান পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, ১১ জন আটক

ভোলায় বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩
  • 415 Time View

মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:

ভোলায় বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গল শোভাযাত্রাটি সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয় এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম,পিপিএম।

বিশেষ অতিথির বক্তব্য ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন,বাংলা নববর্ষ বাঙালি জাতির নিজস্ব সংস্কৃতি, এটি আমাদের চর্চা ও লালন করতে হবে। যারা বাঙালি জাতীয়তাবাদ বিশ্বাস করে না, নিজেদের ঐতিহ্যকে লালন করতে জানেনা, তারাই কেবল বাংলা নববর্ষ উদযাপন বিরোধী অপপ্রচার চালায়। তাই বিশ্বের বুকে আমাদের জাতিস্বত্বাকে টিকিয়ে রাখতে হলে নিজেদের সংস্কৃতি লালন, ঐতিহ্য ধারণ ও চর্চা করতে হবে,তিনি নতুন বছরে সকলের মঙ্গল কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন আছাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার,জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST