1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মেধাবী শিক্ষার্থীর মাঝে ট্যাবলেট পিসি বিতরণ
June 24, 2026, 12:49 pm
Title :
নওগাঁয় জামাই- শ্বশুরের লড়াই। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি  বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন নওগাঁ জেলার ঐতিহাসিক পুরাকীর্তি সোমপুর বিহার ব’ লে খ্যাত পাহাড় পুরে বিদেশি পর্যটককে হেনস্তা কারী টিকটকার আটক মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চার মাদকসেবী আটক মোবাইল কোর্টে কারাদণ্ড জীবননগরে ৮২ লাখ টাকার জমি বিক্রিতে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ গোয়েন্দা পুলিশের অভিযান: ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেফতার পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অভিযানে ৩০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্যান্সারের সঙ্গে লড়াই, তবুও মিলছে না পৈতৃক সম্পত্তি—রামুতে অসহায় নারীর অভিযোগ কোটচাঁদপুরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পার্থ কুমার দাস নাম রাখলেন আব্দুল্লাহ আল এহসান

মেধাবী শিক্ষার্থীর মাঝে ট্যাবলেট পিসি বিতরণ

  • Update Time : সোমবার, এপ্রিল ১৭, ২০২৩
  • 395 Time View

মোঃ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে এমপিওভূক্ত মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ শ্রেনীতে অধ্যায়নরত ৩২৪ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট পিসি বিতরণ করা হয়েছে। আজ ( ১৭ এপ্রিল ২০২৩) সোমবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ এমপি ৫৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩২৪ জন মেধাবী শিক্ষার্থীর হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার এসব ট্যাবলেট পিসি তুলে দেন । এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, ট্যাবলেট পিসি ভালো কাজের জন্য ব্যবহার করতে হবে। ট্যাবলেট পিসির মাধ্যমে বাড়িতে বসে লেখাপড়া শিখতে হবে। প্রধানমন্ত্রী যে উদ্দেশ্যে এটা দিয়েছেন সেটা বাস্তাবায়ন করতে হবে। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল আমিন। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ. নূর নবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া,বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিচুল হক, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক আনিচুর রহমান, পরিসংখ্যান অফিসার মো. সবুজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST