1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
শ্রমজীবী মানুষদের সাথে মে দিবসে সাতক্ষীরা বন্ধুসভার শুভেচ্ছা বিনিময়
June 24, 2026, 4:52 pm
Title :
নওগাঁয় জামাই- শ্বশুরের লড়াই। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি  বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন নওগাঁ জেলার ঐতিহাসিক পুরাকীর্তি সোমপুর বিহার ব’ লে খ্যাত পাহাড় পুরে বিদেশি পর্যটককে হেনস্তা কারী টিকটকার আটক মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চার মাদকসেবী আটক মোবাইল কোর্টে কারাদণ্ড জীবননগরে ৮২ লাখ টাকার জমি বিক্রিতে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ গোয়েন্দা পুলিশের অভিযান: ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেফতার পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অভিযানে ৩০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্যান্সারের সঙ্গে লড়াই, তবুও মিলছে না পৈতৃক সম্পত্তি—রামুতে অসহায় নারীর অভিযোগ কোটচাঁদপুরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পার্থ কুমার দাস নাম রাখলেন আব্দুল্লাহ আল এহসান

শ্রমজীবী মানুষদের সাথে মে দিবসে সাতক্ষীরা বন্ধুসভার শুভেচ্ছা বিনিময়

  • Update Time : সোমবার, মে ১, ২০২৩
  • 299 Time View
মোঃ আজিজুল ইসলাম ইমরান:
প্রতি বছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। পৃথিবীর বিভিন্ন প্রান্তের শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিনটি পালন করে থাকেন। এই দিন সকাল ১০ টায় সাতক্ষীরা প্রথমআলো বন্ধুসভার বন্ধুরা সাতক্ষীরা শহরের বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষদেরকে ফুলের শুভেচ্ছা জানান ফুলের শুভেচ্ছা পেয়ে প্রায় দুই দশক ধরে লেদ মেশিনে কাজ করা কবিরুল ইসলাম বলেন এত বছর ধরে এই পেশায় নিয়োজিত হওয়ার কারণে প্রাত্যহিক অল্পবিস্তর ঝুঁকি কাটিয়ে উঠতে পারলেও সকাল ৯টা থেকে রাত ৯-১০টা পর্যন্ত কাজ করতে করতে কখনও কখনও ঝিমঝিম করে তার হাত-পা। মাসে যে টাকা মাইনে পান তা দিয়ে মাসের ১৫-২০ দিন চলে গেলেও বাকি দিনগুলো আর চলতে চায় না। শ্রমিক হিসেবে তার অধিকারের কথা জানতে চাইলে বিস্মিত হয়ে বলেন, একজন শ্রমিক হিসেবে আমার কী অধিকার তা আমি কেমনে জানব?মে দিবস কী জানি না। ওই দিন শ্রমিকগো হইলে আমরা ছুটি পাইতাম। জীবন নিয়ে আলাদা কোনো ভাবনা নেই কবিরুলের। ২ ছেলে ১ মেয়ের সংসারে তার একটাই চাওয়া— ছেলেমেয়েকে মানুষ করা। আর যত দিন তিনি শারীরিকভাবে সক্ষম আছেন, তত দিন কাজ করতে চান লেদ মেশিনে। কারণ, এ ছাড়া অন্য কোনো কাজ তার জানা নেই। তিনি আরও বলেন তোমার শুভেচ্ছা পেয়ে সত্যি আজ অনেকটা ভালো লাগছে, শ্রমিকদের অধিকার জানতে পেরে প্রথমআলো বন্ধুসভাকে ধন্যবাদ জানাতে ভূলেননি। এসময় উপস্থিত ছিলেন প্রথমআলো বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস কেডি, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, প্রচার সম্পাদক তারিক ইসলাম, ম্যাগাজিন বিষায়ক সম্পাদক মাসকুরা আক্তার, বইমেলা সম্পাদক সাগরিকা আক্তার,বন্ধু তাহির প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST