1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
উওরবাখন নগর ইউনিয়নে বজ্রপাতে দুই বন্ধু নিহত
June 24, 2026, 4:53 pm
Title :
নওগাঁয় জামাই- শ্বশুরের লড়াই। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি  বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন নওগাঁ জেলার ঐতিহাসিক পুরাকীর্তি সোমপুর বিহার ব’ লে খ্যাত পাহাড় পুরে বিদেশি পর্যটককে হেনস্তা কারী টিকটকার আটক মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চার মাদকসেবী আটক মোবাইল কোর্টে কারাদণ্ড জীবননগরে ৮২ লাখ টাকার জমি বিক্রিতে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ গোয়েন্দা পুলিশের অভিযান: ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেফতার পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অভিযানে ৩০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্যান্সারের সঙ্গে লড়াই, তবুও মিলছে না পৈতৃক সম্পত্তি—রামুতে অসহায় নারীর অভিযোগ কোটচাঁদপুরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পার্থ কুমার দাস নাম রাখলেন আব্দুল্লাহ আল এহসান

উওরবাখন নগর ইউনিয়নে বজ্রপাতে দুই বন্ধু নিহত

  • Update Time : বৃহস্পতিবার, মে ৪, ২০২৩
  • 306 Time View

 

নরসিংদী থেকে নরসিংদীর রায়পুরায় বৃষ্টির সময় বাড়ি থেকে বেরিয়ে বজ্রপাতে দুই বন্ধু নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। বৃহস্পতিবার (৪ মে) দুপুর ২টার দিকে উপজেলার উত্তর বাখর নগর ইউনিয়নের লোচনপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উত্তর বাখর নগর ইউপির ৩ নম্বর ওয়ার্ড মেম্বার মোঃ আসাদুল হক। নিহতরা হলেন- লোচনপুর এলাকার জালাল উদ্দিনের ছেলে আফরান আহাদ (২৫) ও আব্দুল বাছেদের ছেলে রানা আহমেদ (১৮)। তারা দুজন ঢাকায় একটি শপিং ব্যাগ উৎপাদন কারখানার শ্রমিক ছিলেন। আহত শিমন মিয়া (২০) একই এলাকার নাসির উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই তিন যুবক বৃষ্টির মধ্যে একটি আম গাছের নিচে সড়কে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে আহাদ ও রানা মৃত্যু হয়। আহত শিমনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বজ্রপাতে নিহত দুজন ও আহত শিমনের মুখ ও ঘাড়ের কিছু অংশ ঝলসে গেছে। রায়পুরা থানার এসআই হালিম সরকার জানান, বজ্রপাতের ঘটনায় দুজন নিহত হয়েছে। আহত একজন হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে বজ্রপাতে নিহত দুজনের লাশ হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST