1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নোয়াখালীতে অভাবের তাড়নায় শিশুকে নিয়ে মায়ের বিষপান, মৃত্যু-১
April 29, 2026, 6:55 pm
Title :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ট্রাকসহ ৭ জন গ্রেপ্তার ফুলবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত  পোরশায় বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ একই পরিবারের ৩ জন গ্রেফতার ন্যায়বিচার নিশ্চিতে নওগাঁয় পালিত জাতীয় আইনগত সহায়তা দিবস–২০২৬ পোরশায় বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ একই পরিবারের ৩ জন গ্রেফতার রাজিবপুরে সাংবাদিকতার আড়ালে তেল সিন্ডিকেটের অভিযোগ: ১৩৫ টাকার পেট্রোল ৩০০ টাকায় বিক্রি, জড়িত ছাত্রদল-যুবদল নেতারাও শৈলকুপায় হত্যার ঘটনায় লুটপাট ঠেকাতে পুলিশির ব্যবস্থা গ্রহণ জীবননগরের ধান্যখোলায় মাদকবিরোধী মানববন্ধন, বন্ধের জোর দাবি নওগাঁর পত্নীতলায় ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম। উদ্দোগে বেলাল হোসেন নওগাঁয় তেল বিতরণ বন্ধ,সূত্র বলছে অন্য কথা

নোয়াখালীতে অভাবের তাড়নায় শিশুকে নিয়ে মায়ের বিষপান, মৃত্যু-১

  • Update Time : মঙ্গলবার, জুন ১৩, ২০২৩
  • 247 Time View

ম.ব.হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অভাবের যন্ত্রণা সইতে না পেরে ১৪ মাস বয়সী শিশুকে নিয়ে এক মা বিষপান করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চর জুবলি ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাগ্যা গ্রামে এ ঘটনা ঘটে। ওই সময় বিষপানে গুরুত্বর অসুস্থ কোহিনুর বেগমকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত শিশুর নাম আবু সাঈদ। সে উপজেলার চর জুবলী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাগ্যা গ্রামের আবুল কালামের ছেলে। চর জুবলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমির খসরু দাবি করেন, ওই গৃহবধূর স্বামী দিনমজুরের কাজ করে। সকালে কোহিনুর বেগমের সাথে তার শাশুড়ির ঝগড়া হয়। এরপর তার শাশুড়ি ঘরের বাহিরে চলে গেলে সে পরিবারের সদস্যদের অজান্তে নিজে বিষপান করে এবং শিশু ছেলেকে বিষপান করায়। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি ঘটনাস্থলে থাকা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মতিউর রহমানের বরাত দিয়ে বলেন,প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে অভাবের তাড়নায় থেকে ওই গৃহবধূ নিজের শিশুকে নিয়ে বিষপান করে। এ ঘটনায় ওই শিশু মৃত্যু বরণ করে। নিহত শিশুর মা ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি আরো বলেন, নিহত শিশুর মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST