1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তরা বলেন নিষ্কৃয় জাসাস সক্রিয় করতে আব্দুল মান্নান রানা'র বিকল্প নেই।
June 24, 2026, 4:40 pm
Title :
নওগাঁয় জামাই- শ্বশুরের লড়াই। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি  বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন নওগাঁ জেলার ঐতিহাসিক পুরাকীর্তি সোমপুর বিহার ব’ লে খ্যাত পাহাড় পুরে বিদেশি পর্যটককে হেনস্তা কারী টিকটকার আটক মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চার মাদকসেবী আটক মোবাইল কোর্টে কারাদণ্ড জীবননগরে ৮২ লাখ টাকার জমি বিক্রিতে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ গোয়েন্দা পুলিশের অভিযান: ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেফতার পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অভিযানে ৩০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্যান্সারের সঙ্গে লড়াই, তবুও মিলছে না পৈতৃক সম্পত্তি—রামুতে অসহায় নারীর অভিযোগ কোটচাঁদপুরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পার্থ কুমার দাস নাম রাখলেন আব্দুল্লাহ আল এহসান

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তরা বলেন নিষ্কৃয় জাসাস সক্রিয় করতে আব্দুল মান্নান রানা’র বিকল্প নেই।

  • Update Time : বুধবার, মে ৩, ২০২৩
  • 296 Time View

 সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম  নগর জাসাসের সাবেক সভাপতি, প্রখ্যাত সংগীত শিল্পী আব্দুল মান্নান রানা’র সাথে গতকাল  চট্টগ্রাম মহানগর জাসাসের নেতাকর্মীরা ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। এসময় তারা বলেন, বর্তমান নগর জাসাসের আহবায়ক কমিটির মেয়াদ প্রায় দেড় বছর সময়কাল অতিক্রম করলেও গত এক বছর ধরে নিষ্ক্রিয়। বিএনপি’র বিভাগীয় কর্মসুচী থেকে শুরু করে যেকোন কর্মসুচীতে ফটোসেশন ছাড়া  তাদের কোন প্রকার সাংস্কৃতিক আন্দোলনের কর্মকাণ্ড শুন্যের কোঠায় রয়েছে। এমনকি গত ২৭ ডিসেম্বর জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকীতে কয়েকজন মিলে পুষ্পস্তবক অর্পন ছাড়া আর কোন কর্মসুচী দিতে পারেনাই। এছাড়াও ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মার্তভাষা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে তাদের কোন অস্থিত্ব মেলেনি। নগর জাসাসের এমন করুন অবস্থা এর আগে কখনো হয়নি। জাসাসকে আবার আগের মতো বেগবান করতে অতিদ্রুত মেয়াদ উত্তীর্ণ এই আহবায়ক কমিটি বিলুপ্ত করে আব্দুল মান্নান রানাকে পুণরায় দায়িত্ব দিতে কেন্দ্রীয় কমিটির কাছে দাবী জানান। তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই সংগঠনকে সক্রিয় করে  বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চট্টগ্রাম মহানগর জাসাসে সংগীত শিল্পী আব্দুল মান্নান রানার বিকল্প নেই।  উল্ল্যেখ্য শিল্পী আব্দুল মান্নান রানাকে সভাপতি করে নগর জাসাসের  ১১১ সদস্য বিশিষ্ট পুর্নাংগ কমিটি  একবছরের মাথায় ভেংগে দিয়ে  গত ৯ জানুয়ারী ২০২২ ইং তারিখে এম এ মুসা বাবলুকে আহবায়ক ও মামুনুর রশীদ সিপনকে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট  আহবায়ক কমিটি ঘোষনা দেন। যে কমিটিতে আব্দুল মান্নান রানা ছাড়াও অনেক ত্যাগী নেতা কর্মীদের বাদ দেন এবং অনেককে অবমুল্যায়ন করা হয়। এ থেকে নগর জাসাসের নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। উপস্থিত নেতাকর্মীদের পক্ষে বক্তব্য রাখেন, নগর জাসাসের সাবেক সহ সভাপতি কবি ফরিদুল আলম মিল্লাত, মিনহাজ উদ্দীন সানি ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম প্রমুখ। এছাড়া অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST