1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হবে --রমেশ চন্দ্র সেন এমপি
June 25, 2026, 5:34 pm
Title :
আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা নওগাঁর পত্নীতলা উপজেলায় আকবরপুর ইউনিয়নে ড্রেন নির্মাণ ও রাস্তার হিয়ারিং – এর শুভ উদ্বোধন। কোটচাঁদপুরে এডিপির সামগ্রী বিতরণ: শিক্ষার্থীদের সাইকেল, হতদরিদ্রদের মাঝে ছাগল প্রদান কোটচাঁদপুরে ছাত্রশিবিরের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত নওগাঁয় জামাই- শ্বশুরের লড়াই। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি  বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন নওগাঁ জেলার ঐতিহাসিক পুরাকীর্তি সোমপুর বিহার ব’ লে খ্যাত পাহাড় পুরে বিদেশি পর্যটককে হেনস্তা কারী টিকটকার আটক মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চার মাদকসেবী আটক মোবাইল কোর্টে কারাদণ্ড জীবননগরে ৮২ লাখ টাকার জমি বিক্রিতে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা

ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হবে –রমেশ চন্দ্র সেন এমপি

  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০২৩
  • 243 Time View

, মোঃ মাহফুজুর রহমান স্টাফ রিপোর্টার বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি বলেছেন, জাতীয় নির্বাচন দোরগোড়ায়। এখন আমাদের সব ভেদাভেদ ভুলে যেতে হবে। ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হবে। আওয়ামী লীগকে বিজয়ী করে উন্নয়ন অব্যাহত রাখতে হবে। তিনি সকালে সদস্য নবায়ন, সদস্য সংগ্রহ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঠাকুরগাঁও -১ সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি বলেন, আগামী নির্বাচন বানচাল করার জন্য দেশে গভীর ষড়যন্ত্র করছে ঐ বিএনপি-জামায়াত চক্র। তাদের ষড়যন্ত্র রুখে দিতে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীকে এককাতারে থাকতে হবে। যাতে তারা কোনভাবেই যেন মাথাচাড়া দিতে না পারে। আমি বিশ্বাস করি দেশের জনগণ সব ষড়যন্ত্রকে মোকাবিলা করে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো মতায় আনবে। তিনিই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও জেলা কৃষক লীগের সভাপতি পবারুল ইসলাম প্রমুখ। বর্ধিত সভায় রায়পুর ইউনিয়ন আওয়ামী ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন এমপি সহ ঠাকুরগাঁও জেলা ও উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST