
কুড়িগ্রাম প্রতিনিধি
মাহবুব লিটু
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটির বৃক্ষরোপণ কর্মসুচির অংশ হিসেবে কুড়িগ্রাম -নাগেশ্বরী -ভুরুঙ্গামারী -সোনাহাট স্থলবন্দর (এন-৫১২) জাতীয় মহাসড়কে কুড়িগ্রাম সদরের তারামন বিবির মোড়ে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ , কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্যের মনোনীত প্রতিনিধি কুড়িগ্রাম জেলা জাতীয় নাগরিক পাটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা দিনার মিনহাজ, উপ-বিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার, উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান, আব্দুল আজিজসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।
এসময় কুড়িগ্রাম সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ জানান সরকারের এই মহৎ উদ্যোগকে ও সাধুবাদ জানাই। পাশাপাশি বৃক্ষরোপনের ফলে কুড়িগ্রাম সবুজ নগরায়নের পরিণত হয়ে পরিবেশকে শীতল হাওয়া, ফলমুল ও পরিবেশের ভারসাম্য রক্ষা করবে।
বৃক্ষ রোপণেন সময় কুড়িগ্রাম জেলা জাতীয় নাগরিক পাটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা দিনার মিনহাজ বলেন বৃক্ষ রোপণের মাধ্যমে আমাদের চারদিকের পরিবেশ সবুজ শ্যামলে ভরে যাবে।
Leave a Reply