1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কেশবপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী গাঁজাসহ গ্রেফতার
April 30, 2026, 1:11 pm
Title :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ট্রাকসহ ৭ জন গ্রেপ্তার ফুলবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত  পোরশায় বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ একই পরিবারের ৩ জন গ্রেফতার ন্যায়বিচার নিশ্চিতে নওগাঁয় পালিত জাতীয় আইনগত সহায়তা দিবস–২০২৬ পোরশায় বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ একই পরিবারের ৩ জন গ্রেফতার রাজিবপুরে সাংবাদিকতার আড়ালে তেল সিন্ডিকেটের অভিযোগ: ১৩৫ টাকার পেট্রোল ৩০০ টাকায় বিক্রি, জড়িত ছাত্রদল-যুবদল নেতারাও শৈলকুপায় হত্যার ঘটনায় লুটপাট ঠেকাতে পুলিশির ব্যবস্থা গ্রহণ জীবননগরের ধান্যখোলায় মাদকবিরোধী মানববন্ধন, বন্ধের জোর দাবি নওগাঁর পত্নীতলায় ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম। উদ্দোগে বেলাল হোসেন নওগাঁয় তেল বিতরণ বন্ধ,সূত্র বলছে অন্য কথা

কেশবপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী গাঁজাসহ গ্রেফতার

  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৩, ২০২৩
  • 265 Time View

আজিজুর রহমান(যশোর): কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামি অমিত বিশ্বাস (৩০) কে ১০৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে। শনিবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার মূলগ্রাম পরামানিক পাড়া থেকে তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমানের দিকনির্দেশনায় পুলিশ উপ-পরিদর্শক জয় ব্যানার্জী, প্রশান্ত দাস, গোরা চাঁদ ও সহকারী পুলিশ উপ-পরিদর্শক নজরুল ইসলাম, আব্দুল বাতেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মূলগ্রাম পরামানিক পাড়ায় অভিযান চালিয়ে অমিত বিশ্বাস কে ১০৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। সে এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মাদকসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে আরও একটি মামলা হয়েছে। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন, চিহ্নিত মাদক ব্যবসায়ী অমিতকে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। রবিবার সকালে গ্রেফতারকৃত আসামিকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST