1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কেশবপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ! শিক্ষকসহ আহত-১০
May 1, 2026, 2:33 am
Title :
মান্দায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি: ৬২০০ লিটার ডিজেলসহ ট্রাক জব্দ, গ্রেফতার ২ ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ট্রাকসহ ৭ জন গ্রেপ্তার ফুলবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত  পোরশায় বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ একই পরিবারের ৩ জন গ্রেফতার ন্যায়বিচার নিশ্চিতে নওগাঁয় পালিত জাতীয় আইনগত সহায়তা দিবস–২০২৬ পোরশায় বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ একই পরিবারের ৩ জন গ্রেফতার রাজিবপুরে সাংবাদিকতার আড়ালে তেল সিন্ডিকেটের অভিযোগ: ১৩৫ টাকার পেট্রোল ৩০০ টাকায় বিক্রি, জড়িত ছাত্রদল-যুবদল নেতারাও শৈলকুপায় হত্যার ঘটনায় লুটপাট ঠেকাতে পুলিশির ব্যবস্থা গ্রহণ জীবননগরের ধান্যখোলায় মাদকবিরোধী মানববন্ধন, বন্ধের জোর দাবি

কেশবপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ! শিক্ষকসহ আহত-১০

  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৭, ২০২৩
  • 212 Time View

আজিজুর রহমান,কেশবপুর(যশোর): কেশবপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ১ জন শিক্ষকসহ ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জন ছাত্রকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি আহত শিক্ষক আক্তারুজ্জামান মধুসহ ৭ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এ হামলার ঘটনায় চিংড়া ধর্মপুর দারুসছুন্না আলিম মাদ্রাসার পক্ষ থেকে চিংড়া পুলিশ ক্যাম্পে লিখিত অভিযোগ করা হয়েছে বলে মাদ্রাসার অধ্যক্ষ জানান। স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর সকালে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের গোবিন্দপুর এম এম মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে গোবিন্দপুর এম এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে চিংড়া ধর্মপুর দারুসছুন্না আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে এক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় গোবিন্দপুর এম এম মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলে চিংড়া ধর্মপুর দারুসছুন্না আলিম মাদ্রাসাকে পরাজিত করে। মাদ্রাসার ছাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন,তারা ষড়যন্ত্র করে আমাদেরকে পরাজিত করলে কথাকাটি শুরু হয়। চিংড়া ধর্মপুর দারুসছুন্না আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন এ প্রতিনিধিকে জানান,খেলা শেষে আমার মাদ্রাসার শিক্ষার্থীরা বাড়ি ফিরছিলো। ইতিমধ্যে রাস্তার মাঝে আসার পরে গোবিন্দপুর এম এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দলবদ্ধ ভাবে এসে কোনকিছু বুঝে ওঠার আগেই মাদ্রাসার ছাত্রদের উপরে হামলা করে। এসময়ে ছাত্রদের সাথে থাকা মাদ্রাসার শিক্ষক আক্তারুজ্জামান মধু তাদেরকে বাঁধা দিতে গেলে তাঁর উপর হামলা করে আহত করসহ মাদ্রাসার ৩ জন ছাত্রের উপর হামলা করে।তাদের হামলায় শিক্ষকসহ ৪ জন আহত হন। আহতরা হলেন, চিংড়া ধর্মপুর দারুসছুন্না আলিম মাদ্রাসার ছাত্র ধর্মপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে হাসান (১৬), বিষ্ণুপুর গ্রামের মুহিদুল ইসলামের ছেলে মাহফুজুর রহমান (১৪) গোবিন্দপুর এম এম মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র চিংড়া গ্রামের আসাদুল্লাহর ছেলে শান্ত(নয়ন)১৭), আকাশ(১৫),সোহেল(১৭),রানা(১৬),শাহরুখ(১৫),সোলেমান (১৭) ইমরান(১৪) শামীম(১৫) আহত হন। হামলার ঘটনায় চিংড়া ধর্মপুর দারুসছুন্না আলিম মাদ্রাসার পক্ষ থেকে চিংড়া পুলিশ ক্যাম্পে লিখিত অভিযোগ করা হয়েছে বলে মাদ্রাসার অধ্যক্ষ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST