1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কেশবপুরে সাবেক পিপি'র পিতার ইন্তেকাল
June 27, 2026, 2:29 pm
Title :
নওগাঁর মহাদেবপুরের মোমিনপুর হাটে মাসে বিক্রি হয় দুই কোটি টাকার কাঁচা ঝাল নওগাঁর ধামইরহাটে সম্পত্তির লোভে বৃদ্ধ মায়ের ওপর হামলা, ছেলে গ্রেফতার ঝিনাইদহে শৈলকূপা ১ মাদকসেবীর কারাদণ্ড নওগাঁয় ২৭০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা নওগাঁর পত্নীতলা উপজেলায় আকবরপুর ইউনিয়নে ড্রেন নির্মাণ ও রাস্তার হিয়ারিং – এর শুভ উদ্বোধন। কোটচাঁদপুরে এডিপির সামগ্রী বিতরণ: শিক্ষার্থীদের সাইকেল, হতদরিদ্রদের মাঝে ছাগল প্রদান কোটচাঁদপুরে ছাত্রশিবিরের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত নওগাঁয় জামাই- শ্বশুরের লড়াই। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি  বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কেশবপুরে সাবেক পিপি’র পিতার ইন্তেকাল

  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ১০, ২০২৩
  • 292 Time View

আজিজুর রহমান, কেশবপুর(যশোর): কেশবপুরের সাবেক পিপি’র পিতা ও মঙ্গলকোট কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি আলহাজ্জ্ব আফসার উদ্দীন শেখ (১০২) বার্ধক্যজনিত কারণে রোববার (১০ সেপ্টেম্বর) সকালে নিজ বাসভবন মঙ্গলকোট গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজীউন)। মরহুম আফসার উদ্দীন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডঃ রফিকুল ইসলাম পিটু’র পিতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ও ৩ মেয়ে, আত্মীয়স্বজন ও বহু গুণগ্রাহী ব্যক্তি রেখে গেছেন। এদিকে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, যশোর-৬ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস,এম রুহুল আমীনসহ আওয়ামী লীগ ও অংগ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। আছর বাদ মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাযা শেষে মঙ্গলকোট নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় নামাজ পড়ান মাওলানা ফয়জুল করিম। তাঁর জানাযায় অংশগ্রহণ করেন, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান সরদার,ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, উপজেলা সাবেক যুবলীগের আহবায়ক শাহাদাৎ হোসেন, যশোর বারের সেক্রেটারি এ্যাড. আবু মোর্তজা ছোট, এ্যাড. আবু বক্কর সিদ্দিকী, এ্যাড. শাহিনুর আলম সাহিন, এ্যাড. ইদ্রিস আলী, এ্যাড. গোলাম মোস্তফা, মঙ্গলকোট বাসস্ট্যাণ্ড বাজার কমিটির সভাপতি আব্দুল খালেক মোড়ল, আবু সাহামা, জাতীয় পার্টির নেতা জালাল উদ্দীন, বিভিন্ন মসজিদের নেতৃবৃন্দসহ শত শত মুসল্লী। শত শত মুসল্লী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST