1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ বাশার সম্পাদক মোস্তাফিজুর।
August 25, 2026, 7:15 am
Title :
জীবননগরে উপশম প্লাসের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ নওগাঁয় চোরাই গরুসহ গরু চোর গ্রেফতার হাসপাতালে মজুত থাকলেও রোগীকে বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, নিজ খরচে কিনে দিলেন স্বাস্থ্যমন্ত্রী মহেশপুরে এম.পি.বি. মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি খালেক মাসুদ মহেশপুরে প্রিমিয়ার সিমেন্টের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নির্মাণ শ্রমিকদের ‘বিশ্বকাপ মাতোয়ারা’ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় মেরিনা হত্যাকান্ডের আর এক অভিযুক্ত গ্রেফতার নওগাঁর পত্নী তলায় গত ২৪ ঘন্টায় ১০ জন অপরাধী আটক নওগাঁর পত্নী তলায় কলা বাগান বিনষ্টকারী আটক “মাটির মা ফাউন্ডেশন” কোলকাতা শাখার আহ্বায়ক কমিটি গঠিত মান্দায় ৪৬০ লিটার চোলাই মদসহ নারী গ্রেফতার

কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ বাশার সম্পাদক মোস্তাফিজুর।

  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
  • 244 Time View

সোহেল চৌধুরী

উৎসবমুখর পরিবেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিকী নির্বাচন সম্পন্ন হয়েছে। (১৩ সেপ্টেম্বর) শনিবার সকাল ১০ থেকে বেলা ১টা পর্যন্ত কোটচাঁদপুর পৌর বাস টার্মিনালে প্রেসক্লাব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাব ও নবচিত্র প্রতিনিধি খোন্দকার আব্দুল্লাহ বাশার ও সাংগঠনিক সম্পাদক লিখনি সংবাদ প্রতিনিধি রমজান আলী। সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দৈনিক ভোরের সময়ের প্রতিনিধি সোহেল চৌধুরী ও দৈনিক যশোর পত্রিকার প্রতিনিধি মোস্তাফিজুর রহমান আপেল। এ সময় প্রেসক্লাবের ২৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ১৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মুস্তাফিজুর রহমান আপেল। নির্ধারিত সময় শেষে বেলা দুইটার দিকে প্রধান নির্বাচন কমিশনার বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মরতুজা আলী। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন কোটচাঁদপুর পৌর কাশিপুর কলেজের প্রভাষক মোফাজ্জল হোসেন ও
প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন গণমাধ্যম কর্মী রেজাউল করিম। নবনির্বাচিত নেতৃবৃন্দ শপথ গ্রহণের পর আগামী ১৯ তারিখ উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান।
এ সময় নির্বাচন পর্যবেক্ষণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST