November 3, 2026, 6:54 pm
Title :
মহেশপুরে পথহারা দুই বোনকে অক্ষত অবস্থায় বাবার জিম্মায় দিল পুলিশ ও স্থানীয়রা সীতাকুন্ডে অধম্য ইচ্ছা শক্তি থামাতে পারেনি রাব্বি কে পা দিয়ে লিখে এইচএসসি তে জিপিএ-৫ শৈলকুপায় মুদি দোকানের পেছনের থেকে ২৫ বস্তা বিএডিসি সার উদ্ধার; কৃষকদের মাঝে নিলামে বিক্রি ১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সীতাকুণ্ডে জাতীয় রক্তদান ও মরণোত্তর চক্ষু দান দিবস উপলক্ষে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত মানবিক ও দয়ালু ওসি মিন্টু রহমান ধামুইর হাটে আর নেই সীতাকুণ্ডে লরির ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু চাটখিল উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন: আহবায়ক মুরাদ সিঃযুগ্ম আহ্বায়ক মিলন সদস্য সচিব রাকিব জলবায়ু সম্মেলনে তুরস্ক যাচ্ছেন পত্নীতলার মামুনুর রেজা সেই সময়ের বীর পলাশ 

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিত

  • Update Time : Saturday, September 19, 2026
  • 150 Time View

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ

ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে আবারও দৈনিক গণকণ্ঠ’র প্রতিনিধি গোলাম মোস্তফা মন্টু সভাপতি ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি ফয়সাল মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের কণ্ঠভোটে তারা নির্বাচিত হন।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- দৈনিক দিনকালের মনিরুল ইসলাম বাদল সহ-সভাপতি, ডিবিসি নিউজের জহুরুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক, আলোকিড় গৌড়’র সম্পাদক মো. আব্দুল্লাহ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এছাড়াও নির্বাহী সদস্য পদে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা তসলিম উদ্দীন, নয়া দিগন্তের মো. মিজানুর রহমান কুটু, মাহবুবুর রহমান মিন্টু, আমার সংবাদের আজিজুর রহমান শিশির নির্বাচিত হয়েছেন।
গোলাম মোস্তফা মন্টু দশমবারের মতো প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছে। আর দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক এর দায়িত্ব পেলেন তরুণ সাংবাদিক ফয়সাল মাহমুদ। আগামী দুই বছর এই কমিটি দায়িত্ব পালন করবেন।
নির্বাচিত হওয়ার পর যৌথ বিবৃতিতে গোলাম মোস্তফা মন্টু ও ফয়সাল মাহমুদ বলেছেন, জেলায় সাংবাদিকতায় সুষ্ঠু ধারা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে নতুন কমিটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST