1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
চিরিরবন্দরে নানীর বাড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ‎
October 3, 2026, 5:12 am
Title :
চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ চট্টগ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধ নিস্পত্তিতে আইনি সহায়তা প্রদানের লক্ষে মতবিনিময় সভা চিরিরবন্দরে নানীর বাড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ‎ চাটখিলে আর জে টুরস অ্যান্ড ট্রাভেলস এর শুভ উদ্বোধন সীতাকুণ্ডে মডেল থানার গাড়ি চালককে মারধরের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার আন্তর্জাতিক প্রবীণ দিবস ও আমাদের করণীয় নওগাঁর নিয়ামতপুরে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ ৫ মাদক বিক্রেতা আটক প্রলয় নেমেছে নেপালে, সতর্ক বাংলাদেশ জাতীয় কন্যাশিশু দিবস ও আমাদের করণীয় বহুল আলোচিত ও সমালোচিত আমবাটি মোড়ের বনিক কমিটির দায়িত্ব নির্বাচন কমিটির নিকট হস্তান্তর।

চিরিরবন্দরে নানীর বাড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ‎

  • Update Time : শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
  • 14 Time View

চিরিরবন্দরে নানীর বাড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
‎
‎পি, কে রায়, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে নানীর বাড়িতে পুকুরের পানিতে ডুবে মোঃ সিয়াম (৭) নামে এক শিশুর মৃত্যু মর্মান্তিক মৃত্যু হয়েছে।
‎পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু মোঃ সিয়াম (৭) এর বাবা সবুজ ইসলাম ও মা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন এবং শিশু মোঃ সিয়াম (৭) নানি বাড়ি থেকে লেখাপড়া ও বড় হচ্ছিল।
গত শুক্রবার (২ অক্টোবর) আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে (জহিম পাড়া) বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলাধুলার একপর্যায়ে পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে সে পানির গভীরে তলিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে পুকুর থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
‎​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সিয়ামের শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।
‎​ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST