1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অপরাধীদের পক্ষে সুপারিশ না করার অনুরোধ
June 24, 2026, 9:06 am
Title :
 বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন নওগাঁ জেলার ঐতিহাসিক পুরাকীর্তি সোমপুর বিহার ব’ লে খ্যাত পাহাড় পুরে বিদেশি পর্যটককে হেনস্তা কারী টিকটকার আটক মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চার মাদকসেবী আটক মোবাইল কোর্টে কারাদণ্ড জীবননগরে ৮২ লাখ টাকার জমি বিক্রিতে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ গোয়েন্দা পুলিশের অভিযান: ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেফতার পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অভিযানে ৩০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্যান্সারের সঙ্গে লড়াই, তবুও মিলছে না পৈতৃক সম্পত্তি—রামুতে অসহায় নারীর অভিযোগ কোটচাঁদপুরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পার্থ কুমার দাস নাম রাখলেন আব্দুল্লাহ আল এহসান পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, ১১ জন আটক

জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অপরাধীদের পক্ষে সুপারিশ না করার অনুরোধ

  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
  • 133 Time View

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

আটকের পর অপরাধীদের পক্ষে সুপারিশ না করার অনুরোধ জানিয়েছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

সভায় ইউএনও বলেন, মাদকসহ অন্যান্য অবৈধ যেসকল জিনিস পাচার হয় সেগুলো আরও কীভাবে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা জোরদার করার জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে। যেসব মাদকদ্রব্য জব্দ করা হয় সেগুলো যেন যথাযথ প্রক্রিয়ায় যেন করা হয় বা নিষ্পত্তি করা হয় সে বিষয়টা আপনারা দেখবেন।

ইউএনও আরও বলেন, আমরা যখনই কোনো অভিযোগ পাচ্ছি মাদকের বিষয়ে আমাদের সহকারী কমিশনার ভূমি, অফিসার ইনচার্জ বা থানা থেকে ফোর্স তাৎক্ষণিকভাবে বা জেলা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি আসেন।

আমরা মোবাইল কোর্টের মাধ্যমে যেগুলো নিষ্পত্তি করা যায় আমরা জেল-জরিমানার মাধ্যমে সেগুলো নিষ্পত্তি করছি।

আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন।

তথ্য দিয়ে সহযোগিতা করলে আমরা তাৎক্ষণিকভাবে প্রতিকারমূলক একটা ব্যবস্থা নিতে পারি। সকলের প্রচেষ্টায় আমরা এগুলো নিয়ন্ত্রণে আনতে পারব।

সভায় জীবননগরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসকে নির্দেশনা দেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) আতিয়ার রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা একাডেমিক সুপারবাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির সাখাওয়াত হোসেন, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাফ্ফর রহমান, জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেহা সুলতানা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST