1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় ইটভাটার কারনে বায়ুদূষণ, ফসল বিনাশের পথে, ভাটা সরানোর জন্য এই আন্দোলন " মানববন্ধন "- কর্মসূচি পালন
August 12, 2026, 1:17 am
Title :
পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১,জব্দ ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট “মাটির মা ফাউন্ডেশন” রংপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত নওগাঁয় ডেল্টা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর চেক্ প্রদান “মাটির মা ফাউন্ডেশন” নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত “মাটির মা ফাউন্ডেশন” বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত ত্রিশালে নারী সাংবাদিককে আটকে রেখে ৩ লাখ টাকা চাঁদা দাবি ও বেধড়ক মারধরের অভিযোগ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক

নওগাঁয় ইটভাটার কারনে বায়ুদূষণ, ফসল বিনাশের পথে, ভাটা সরানোর জন্য এই আন্দোলন ” মানববন্ধন “- কর্মসূচি পালন

  • Update Time : সোমবার, মে ২৫, ২০২৬
  • 224 Time View

। রিজওয়ান, নওগাঁ। নওগাঁ জেলার মান্দায় একটি ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় বোরো ধান, আমসহ বিভি-ন্ন ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে, – এই মর্মে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকেরা। ফসল ও ফলজ গাছ রক্ষায় ভাটাটি সরানোর দাবিতে মানববন্ধন করেছেন তাঁরা।গত শুক্রবার বেলা ১১টায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের মিরপুর এলাকায় ” নুরজাহান ব্রিকস “- নামের ইটভাটার সামনে এ কর্মসূচি পালন করা হয়। স্থানীয়দের দাবি ভাটাটি পরিচালনা করেন নাজমুল হক মিলন। মানববন্ধনে অংশ নেওয়া কৃষকেরা বলেন, প্রায় ১৭ বছর ধরে এলাকায় ভাটাটি পরিচালিত হচ্ছে। গত বছরও ভাটার ধোঁয়ায় বোরো ধান, আম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছিল। সে সময় সামান্য ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি মীমাংসা করা হয়। তবে এ বছর আবারও একই ধরনের ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। ক্ষতিগ্রস্ত কৃষক আলম হোসেন বলেন, ভাটার পাশে ২৫ কাঠা জমিতে বোরো ধানের আবাদ করেছিলেন তিনি। কয়েক দিনের মধ্যে ধান কাটার কথা ছিল। কিন্তু এরই মধ্যে ভাটার ধোঁয়ায় পুরো খেত ঝলসে গেছে। এখন ওই জমি থেকে ধান পাওয়ার কোন সম্ভাবনা ই নেই বলে জানান তিনি। মিরপুর গ্রামের বাসিন্দা আলমাস হোসেন বলেন, তাঁর বাগানের আম পরিপক্ক হওয়ার আগেই পচে যাচ্ছে। একইভাবে কাঁঠাল ও লিচুতেও পচন দেখা দিয়েছে। আশপাশের পেয়ারাবাগানের ফুল এবং ফলও ক্ষতির মুখে পড়েছে। স্থানীয় বাসিন্দা শামীম হোসাইন বলেন, ভাটার ধোঁয়ার কারণে নারকেলগাছে ও গুটি আসছে না। যেগুলো আসছে, সেগুলোও রোগাক্রান্ত হয়ে পড়ছে। এরই মধ্যে তাঁর চারটি জলপাইগাছ মারা গেছে বলে দাবি করেন তিনি। তবে অভিযোগের বিষয়ে ভাটামালিক নাজমুল হক মিলনের বক্তব্য পাওয়া যায়নি। এ প্রসঙ্গে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, নুরজাহান ব্রিকসসহ তিনটি ইটভাটার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য যে, নওগাঁ জেলার বিভিন্ন প্রান্তে অবস্থিত এই রকম ইটভাটার কারনে অনেক ফসলাদী বিনস্ট হচ্ছে। এই বিষয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি জনগন আশা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST