1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় তারন্যের আলোচনা সভা অনুষ্ঠিত
May 9, 2026, 8:23 pm
Title :
পারিবারিক কলহের জেরে নওগাঁয় স্ত্রী হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার নওগাঁয় ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল ও অবস্থান কর্মসূচি নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন কোটচাঁদপুরে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত জামিনে বেরুলেই জেল গেইটে গ্রেফতার :বছরের পর বছর অনি কারাগারে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল অভিযুক্ত শিক্ষক, র‍্যাবের অভিযানে আ ট ক নওগাঁয় ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল ও অবস্থান কর্মসূচি মহেশপুরে রাতের আঁধারে ফলন্ত বাগান কেটে রাস্তা নির্মাণের অভিযোগ টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের কৃষক কর্মশালা নওগাঁয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁয় তারন্যের আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫
  • 363 Time View

। রিজওয়ান নওগাঁ নওগাঁয় তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে শক্তিশালী তরুন উদ্যোক্তা সৃষ্টি ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ০১-১৫সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত গ্রাহক সেবা পক্ষ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছেগত বুধবার । এই আলোচনা সভা শহরের আয়োজন হোটেলে সোনালী ব্যাংক পিএলসি নওগাঁ শাখার সৌজন্যে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শাখার এজিএম ও শাখা প্রধান মো: আব্দুর রাজ্জাক প্রামাণিকের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি রাজশাহীর জেনারেল ম্যানেজার ইনচার্জ মো: শওকত জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: সামসুল হক, বিএমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আবুল কালাম আজাদ, নাযাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার অধ্যক্ষ পিএম আদম আলী, সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস নওগাঁর ডেপুটি জেনারেল ম্যানেজার ইনচার্জ কাজী মেহেদী হাসান প্রমুখ। সভায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, ৫০জন শিক্ষার্থী ও ২০জন তরুন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এসময় তরুনদের আর্থিক বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সভায় তরুণরা তাদের মতামত তুলে ধরে। অনুষ্ঠানের শেষাংশে ব্যাংকের পক্ষ থেকে তরুণদেরকে প্রশ্নের আহ্বান জানানো হয়। তরুণরা তাদের প্রশ্ন উত্থাপন করলে ব্যাংকের ঊর্ধ্বতন কতৃপক্ষগণ তাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করেন। এসময় অতিথিরা বলেন এখন যৌবন যার, যুদ্ধে যাবার সময় তার। তাই তরুণরাই পারে সবকিছুতে আমূল পরিবর্তন আনতে। ২৪-এর আন্দোলনের প্রধান কারিগর ছিলো তরুণরা। তাই তরুন বয়সেই যারা আর্থিক বিষয়ে সচেতন হবে এবং সঞ্চয় করা শুরু করবে সেই তরুণরাই একদিন নিজেকে অন্যতম উদ্যোক্তা হিসেবে বিনির্মাণ করতে সক্ষম হবে। তাই পড়ালেখা শেষে চাকরীর পেছনে না ছুটে তরুণ বয়সে করা সঞ্চয় দিয়ে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে নতুন বাংলাদেশ বিনির্মাণের কারিগর হিসেবে ভূ’মিকা রাখতে সক্ষম হবে। আগামীতে তরুন উদ্যোক্তাদের ব্যাংকের পক্ষ থেকে স্বল্পসুদে ঋণের মাধ্যমে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন আয়োজকরা। উল্লেখ্য যে, তারুন্যের শক্তি অপ্রতিরোধ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST