1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় বিজিবির অভিযানে ৪৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ
May 1, 2026, 9:29 am
Title :
মান্দায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি: ৬২০০ লিটার ডিজেলসহ ট্রাক জব্দ, গ্রেফতার ২ ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ট্রাকসহ ৭ জন গ্রেপ্তার ফুলবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত  পোরশায় বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ একই পরিবারের ৩ জন গ্রেফতার ন্যায়বিচার নিশ্চিতে নওগাঁয় পালিত জাতীয় আইনগত সহায়তা দিবস–২০২৬ পোরশায় বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ একই পরিবারের ৩ জন গ্রেফতার রাজিবপুরে সাংবাদিকতার আড়ালে তেল সিন্ডিকেটের অভিযোগ: ১৩৫ টাকার পেট্রোল ৩০০ টাকায় বিক্রি, জড়িত ছাত্রদল-যুবদল নেতারাও শৈলকুপায় হত্যার ঘটনায় লুটপাট ঠেকাতে পুলিশির ব্যবস্থা গ্রহণ জীবননগরের ধান্যখোলায় মাদকবিরোধী মানববন্ধন, বন্ধের জোর দাবি

নওগাঁয় বিজিবির অভিযানে ৪৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
  • 66 Time View

 । রিজওয়ান নওগাঁ। নওগাঁ জেলার ধামইরহাট সীমান্তে অভিযান চালিয়ে ৪৮০ পিস নিষিদ্ধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। বিজিবি সূত্রানুযায়ী জানা যায়, গত সোমবার (০৬ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ জিহাদ আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এসময় সীমান্ত পিলার ২৬৮/৯-এস থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন মহিষর গ্রামের একটি পরিত্যক্ত প্রতিবন্ধী স্কুল ভবনের ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় ৪৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া ও সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক জানিয়েছেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST