November 25, 2026, 8:12 am
Title :
সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল কঠিন সময়ে নেতৃত্ব দিয়ে আবারও কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত আজিজুর রহমান মাস্টার সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে মহিলা জামায়াত প্রার্থী সালমা খাতুন ও স্বামীর ওপর হামলার অভিযোগ পীরগঞ্জে ক্যাডেট সুমন -সুজন একাডেমির আত্মপ্রকাশ শিক্ষার্থীদের মাঝে নতুন স্বপ্ন চৌগাছার বহুল আলোচিত ৬০০-৭০০ বছরের প্রাচীন তেঁতুল গাছটি ভেঙে পড়েছে পেটের দায়ে ধান কাটতে এসে ফিরতে হচ্ছে খালি হাতে, সবই কপাল রাতভরের হটাৎ বৃষ্টিতে কৃষকদের মনে কালো মেঘের ছটা, রবিশস্য পিছিয়ে পড়ার আশংকা।

নওগাঁয় বিশ্ব ডাক দিবস পালিত

  • Update Time : Thursday, October 9, 2025
  • 187 Time View

। রিজওয়ান নওগাঁ। ‘জনগণের জন্য ডাক: স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর’ এ মূলমন্ত্র ভরা প্রতিপাদ্যে নওগাঁয়” বিশ্ব ডাক দিবস “–পালিত হয়েছে। বৃহস্পতিবার ০৯/১০/২৫ সকালে দিবসটি উপলক্ষে শহরের প্রধান ডাকঘর থেকে একটি বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভা যাত্রা শহরের মুক্তির মোড় হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ডাকঘর চত্বরে গিয়ে সমাপ্তি ঘটে। সব শেষে ডাকঘর সংলগ্ন হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় বক্তব্য পেশ করেন নওগাঁ প্রধান ডাকঘরের জেলা পোস্ট মাস্টার দিলিপ কুমার দাস, ইন্সপেক্টর সারোয়ার হোসেন, টাউন ইন্সপেক্টর সাদ্দাম হোসেন। সভায় বক্তারা বলেন, ডাক বিভাগ একটি প্রাচীন যোগাযোগের মাধ্যম। বহুযুগ পেরিয়ে আজও আস্থার প্রতীক হয়ে মানুষের সেবায় নিয়োজিত এই ডাক সেবা। শহর থেকে গ্রামাঞ্চলের পোস্ট অফিসগুলোতে ডিজিটাল সেবা চালু হওয়ায় বেড়েছে গ্রাহকদের আগ্রহ। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভিআইপি সার্ভিস, ডিএমএস, আন্তর্জাতিক পার্সেল সার্ভিসসহ নানামুখী সেবায় নিয়োজিত পোস্ট অফিসগুলো। এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলায় কর্মরত ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীগন। ডাক বিভাগের কথা মনে হলেই ডাক হরকরা দিনুর কথা মনে পড়ে। সেই ডাক বিভাগ আজ ডিজিটালাইজড্ হ’য়ে সেবা প্রদান করে চলছে। তবে ভ্রাম্যমাণ ফোন ব্যবস্থা চালু হওয়ায় ঐতিহাসিক চিরপরিচিত ঐতিহ্য বাহী ডাক বিভাগের চাহিদা কমে গেলেও এর গুরুত্ব অপরিসীম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST